News Flash

  • Home
  • বিদেশ
  • Narendra Modi: কোপেনহেগেন পৌঁছলেন প্রধানমন্ত্রী, প্রস্থানের প্রাক্কালে বার্লিনে খুদের সঙ্গে খুনসুটি
Image

Narendra Modi: কোপেনহেগেন পৌঁছলেন প্রধানমন্ত্রী, প্রস্থানের প্রাক্কালে বার্লিনে খুদের সঙ্গে খুনসুটি

কোপেনহেগেন, ৩ মে (হি.স.): ত্রিদেশীয় সফরের দ্বিতীয় পর্যায়ে মঙ্গলবার ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিমানবন্দরে ভারতের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। ডেনমার্ক সফর চলাকালীন ভারত-ডেনমার্ক বাণিজ্য মঞ্চের একটি অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সে দেশে বসবাসরত ভারতীয়দের সঙ্গে আলাপচারিতায় অংশ নেবেন তিনি।

ডেনমার্কের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। কৌশলগত অংশিদারিত্ব, স্বাস্থ্যক্ষেত্রে যৌথ কর্মসূচির মতো নানা বিষয়ে এই সফরে আলোচনা হতে পারে। ত্রিদেশীয় সফরের প্রথম পর্যায়ে সোমবারই জার্মানির রাজধানী বার্লিনে পৌঁছন প্রধানমন্ত্রী। আতিথেয়তায় আপ্লুত প্রধানমন্ত্রী ধন্যবাদ জানিয়েছেন জার্মানি সরকারকে। মঙ্গলবারই বার্লিন থেকে কোপেনহেগেনের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। এদিনও বার্লিনে বসবসবাসরত ভারতীয়দের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী। এক খুদের সঙ্গে খুনসুটি করতেও দেখা যায় প্রধানমন্ত্রীকে। উল্লেখ্য, আগামী ৪ মে প্রধানমন্ত্রী প্যারিস যাত্রা করবেন। ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রঁ-র সঙ্গেও বৈঠক করবেন তিনি। উল্লেখ্য, এবছর ভারত ও ফ্রান্স তাদের কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর উদযাপন করছে । উভয় নেতা কৌশলগত অংশিদারিত্বের একাধিক বিষয় নিয়ে আলোচনা করতে পারেন বলে মনে করা হচ্ছে।

Releated Posts

ভার্সাই প্রাসাদে ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে সই ট্রাম্পের, আঞ্চলিক স্থিতিশীলতা ও জ্বালানি মূল্য কমার আশা

ওয়াশিংটন, ১৮ জুন (আইএএনএস): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে ইরানের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (মেমোরান্ডাম…

ByByNews Desk Jun 18, 2026

মোদি-ট্রাম্প বৈঠকে ভারত-আমেরিকা সম্পর্ক নিয়ে আশাবাদ, বাণিজ্য ও প্রতিরক্ষা সহযোগিতায় জোর

ওয়াশিংটন, ১৮ জুন (আইএএনএস): ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের…

ByByNews Desk Jun 18, 2026

ভারত-জার্মানি কৌশলগত অংশীদারিত্বে নতুন গতি, সহযোগিতা আরও জোরদারের বার্তা মোদি-মের্ৎস বৈঠকে

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): জি৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে বুধবার জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ-এর সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jun 17, 2026

অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করতে মোদি-ইইউ শীর্ষ নেতৃত্বের আলোচনা

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): জি৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে বুধবার ইউরোপীয় কাউন্সিলের সভাপতি আন্তোনিও কোস্টা এবং ইউরোপীয় কমিশনের…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top