News Flash

  • Home
  • দিনের খবর
  • Supreme Court: পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রীর হত্যাকারীর সাজা কমানোর সিদ্ধান্ত কার্যকর করতে কেন্দ্রকে ২ সপ্তাহ সময় সুপ্রিম কোর্টের
Image

Supreme Court: পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রীর হত্যাকারীর সাজা কমানোর সিদ্ধান্ত কার্যকর করতে কেন্দ্রকে ২ সপ্তাহ সময় সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ২ মে (হি.স.) : পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রীর হত্যাকারীর সাজা কমানোর সিদ্ধান্ত কার্যকর হতে দেরি হওয়ায় সুপ্রিম কোর্ট এবার সময়সীমা বেঁধে দিল। সোমবার দেশের সর্বোচ্চ আদালত জানিয়ে দেয়, দু’সপ্তাহের মধ্যে এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে কেন্দ্রীয় সরকারকে। এর আগে মার্চের শেষে এই মামলার শুনানিতে কেন্দ্রকে দ্রুত সিদ্ধান্ত নিতে বলেছিল আদালত। এদিন কেন্দ্রের স্বরাষ্ট্রসচিব, সিবিআই অধিকর্তাকে সশরীরে এজলাসে উপস্থিত ছিলেন না। তার উপর সরকার সিদ্ধান্ত নিতেও গড়িমসি করায় উষ্মা প্রকাশ করে সু্প্রিম কোর্ট কেন্দ্রকে দু’সপ্তাহ সময় বেঁধে দেয়।

প্রসঙ্গত, পঞ্জাবের মুখ্যমন্ত্রী বিয়ন্ত সিং হত্যায় নাম জড়ায় বলবন্ত সিং রাজোনার। ১৯৯৫ সালের ৩১ আগস্ট চণ্ডীগড়ে বোমা বিস্ফোরণে মৃত্যু হয় তৎকালীন মুখ্যমন্ত্রীর।সেই ঘটনায় দোষী সাব্যস্ত হন বলবন্ত। ২০০৭ সালের জুলাই মাসে চণ্ডীগড় আদালত তাঁর মৃত্যুদণ্ডের নির্দেশ দেয়। পরবর্তী সময়ে পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট সেই সিদ্ধান্ত বহাল রাখে। তখন বলবন্ত রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন জানালে গুরু নানকের ৫৫০ তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর মৃত্যুদণ্ডের সাজা কমানোর সিদ্ধান্ত নেয় মোদী সরকার। ২০১৯ সালের সেপ্টেম্বরে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রক ঠিক করে বলবন্তকে আজীবন কারাদণ্ড ভোগ করতে হবে। কিন্তু সেই সিদ্ধান্ত কার্যকর হতে সময় লাগায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন বলবন্ত।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top