News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গামাইবাড়ি ফরেস্ট অফিসে দুই কর্মীর বিবাদ, আহত এক
Image

গামাইবাড়ি ফরেস্ট অফিসে দুই কর্মীর বিবাদ, আহত এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ এপ্রিল৷৷ শনিবার দুপুর নাগাদ তেলিয়ামুড়া গামাই বাড়ি ফরেস্ট অফিসে চতুর্থ শ্রেণীর কর্মচারী অপর এক করনিকে অফিস চলাকালীন সময়ে মারধর করেছে বলে অভিযোগ৷ অভিযুক্ত চতুর্থ শ্রেণীর কর্মচারীর নাম বিশ্বজিৎ রুদ্র পাল৷ আক্রান্ত করনিকের নাম হরিমোহন দাস৷ ঘটনার বিবরণে জানা যায় বিশ্বজিৎ রুদ্র পাল নামে চতুর্থ শ্রেণীর কর্মচারী অফিসে মদমত্ত অবস্থায় এসেছিল৷ অফিস চলাকালীন অসংলগ্ণ কথাবার্তা বলতে থাকায় করণিক হরিমোহন দাস তাকে জিজ্ঞেস করেছিলেন কেন অফিস চলাকালে অবস্থায় অসংলগ্ণ কথাবার্তা বলছে৷ এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়৷ বাক-বিতণ্ডার জেরে মদমত্ত চতুর্থ শ্রেণীর কর্মচারী করনিককে শারীরিকভাবে নিগৃহীত করে৷ চতুর্থ শ্রেণীর কর্মচারীর হাতে আক্রান্ত করণিক তেলিয়ামুড়া হাসপাতালে চিকিৎসা করিয়েছেন৷ এ ব্যাপারে তেলিয়ামুড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top