News Flash

  • Home
  • খেলা
  • লংতরাইভ্যালিতে সিনিয়র ক্রিকেট উদ্বোধনী ম্যাচে জয়ী ইয়ং ব্লাড
Image

লংতরাইভ্যালিতে সিনিয়র ক্রিকেট উদ্বোধনী ম্যাচে জয়ী ইয়ং ব্লাড

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩০ এপ্রিল।। উদ্বোধনী ম্যাচে সহজ জয় পেলো ইয়ং ব্লাড ক্লাব। ৯ উইকেটে পরাজিত করলো কল্পতরু ট্রাস্টকে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত সিনিয়র ক্রিকেটে। ঘাঘরাছড়া স্কুল মাঠে শনিবার হয় ম্যাচটি। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে ইয়ং ব্লাড ক্লাবের বোলারদের আটোসাটো বোলিং এর সামনে মুখ থুবড়ে পড়ে যায় কল্প তরু ট্রাস্ট। দল ১২.‌২ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ৫৮ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে একমাত্র দিক্ষণ দেববর্মা একমাত্র দুই অঙ্কের রানে পা রাখতে সক্ষম হয়। দিক্ষন ১০ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১২ রান করেন। এছাড়া দল ১১ রান পায় অতিরিক্ত খাতে। ইয়ং ব্লাড  ক্লাবের পক্ষে রাকেশ দাস (‌২/‌০), মুকেশ মারাক (‌২/‌৭) এবং রাজেশ চাকমা (‌২/‌৯) সফল বোলার। জবাবে খেলতে নেমে ইয়ং ব্লাড দল ৩৮ বল খেলে ১ উইকেট হারিয়ে জযের জন্য প্রযোজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে ওপেনার হিরো লাল দাস ২৩ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৩ রানে এবং স্যামুয়েল চাকমা ৯ বল খেলে ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৮ রানে অপরাজিত থেকে যান। এছাড়া সঞ্জয় মালাকার ৭ বল খেলে ১ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৭ রান করে। 

Releated Posts

‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এ মাদকমুক্ত ভারতের শপথ, নেতৃত্বে ক্রীড়ামন্ত্রী মানসুখ মাণ্ডব্য

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ‘নেশামুক্ত ভারত’ গড়ার বার্তা নিয়ে রবিবার দেশজুড়ে অনুষ্ঠিত হল ‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এর…

ByByNews Desk Aug 9, 2026

অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্সে হাই জাম্পে রুপো বাসন্তের, লং জাম্পে ব্রোঞ্জ শাহনওয়াজের

ইউজিন, ৯ আগস্ট (আইএএনএস): অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের হাই জাম্পে রুপোর পদক জিতলেন ভারতের বাসন্ত। ২.২১ মিটার…

ByByNews Desk Aug 9, 2026

বিএসএফের ‘স্পন্দন’ ফুটবলে চ্যাম্পিয়ন উত্তর ত্রিপুরা জেলা

আগরতলা, ৮ আগস্ট: সীমান্ত সুরক্ষা বাহিনী (বিএসএফ)-এর রাজ্যভিত্তিক মর্যাদাপূর্ণ ‘স্পন্দন’ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল উত্তর…

ByByNews Desk Aug 8, 2026

কোরিয়া মাস্টার্সে বিদায় অনমলের, কোয়ার্টার ফাইনালে তন্বী, অশ্মিতা ও রক্ষিতা

আসান সিটি, ৬ আগস্ট (আইএএনএস): কোরিয়া মাস্টার্স ব্যাডমিন্টন টুর্নামেন্টে ভারতের অনমল খার্বের অভিযান শেষ হয়েছে প্রি-কোয়ার্টার ফাইনালেই। বৃহস্পতিবার…

ByByNews Desk Aug 6, 2026
Scroll to Top