News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মামলায় জড়িয়ে দিশেহারা চাকুরিচ্যুত শিক্ষকদের হুশিয়ারি, মানুষই জবাব দেবেন
Image

মামলায় জড়িয়ে দিশেহারা চাকুরিচ্যুত শিক্ষকদের হুশিয়ারি, মানুষই জবাব দেবেন

আগরতলা, ৩০ এপ্রিল(হি. স.): চাকুরী হারিয়ে রাস্তায় নেমে আন্দোলন করার দায়ে মামলা জড়িয়েছেন বেশ কয়েকজন চাকুরিচ্যুত শিক্ষক-শিক্ষিকা। তাতে, তাঁরা দিশেহারা হয়ে পড়েছেন। ওই মামলায় আদালতে হাজিরা দিতে এসে ত্রিপুরা সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ালেন চাকুরিচ্যুত শিক্ষক কমল দেব। তাঁর হুশিয়ারি, ত্রিপুরায় কি ঘটছে মানুষ সবই জানেন। সময়মতো মানুষই জবাব দেবেন।

আদালতের দায়ে চাকুরী বাতিল হয়েছে ১০৩২৩ জন শিক্ষক শিক্ষিকার। চাকুরী ফিরে পাবার দাবিতে রাজপথে দাঁড়িয়ে আন্দোলনের জেরে একাধিক ধারায় মামলায় জড়িয়েছেন তাঁরা। ওই মামলায়

শনিবার আদালতে যান কমল দেব সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা। আদালত চত্বরে দাঁড়িয়েই রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হন চাকরীচ্যুত শিক্ষক-শিক্ষিকারা।

কমল বাবু বলেন, প্রায় ১০ বছর ত্রিপুরার শিক্ষা ব্যবস্থাকে উন্নত করতে নিজেদের জীবন নিয়োজিত করেছিলেন চাকুরিচ্যুত শিক্ষক-শিক্ষিকারা। আজ যখন অধিকার রক্ষার জন্য রাস্তায় নেমে আন্দোলন করতে হচ্ছে তখন বিভিন্ন ধারায় মামলা নিয়ে তাঁদেরকে উল্টো হেনস্তা করছে ত্রিপুরা সরকার।

তিনি আক্ষেপ করে বলেন, চাকরি হারিয়ে বেশ কয়েকজন শিক্ষক ইতিমধ্যেই প্রয়াত হয়েছেন। প্রচুর শিক্ষকের জীবন বিপন্ন হয়ে পড়েছে। চাকরি ফিরে পাবার দাবিতে সরকারের দরজায় দরজায় ঘুরেও কোনো সুরাহা না পেয়ে শেষ পর্যন্ত আন্দোলনে নেমেছেন শিক্ষক-শিক্ষিকারা। অথচ গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনেও তাঁদেরকে গ্রেফতার হতে হয়েছে বহুবার।

তাঁর তীব্র কটাক্ষ, ত্রিপুরায় কি ঘটছে মানুষ সবই জানেন। সঠিক সময়ে মানুষই তার জবাব দেবেন। তিনি বলেন, এই অরাজকতা মেনে নেওয়া হবে না। সরকারকে তাদের চাকরি ফিরিয়ে দিতেই হবে।

Releated Posts

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top