News Flash

  • Home
  • প্রধান খবর
  • Narendra Modi: বিচার ব্যবস্থার উন্নতিসাধন ও অবকাঠামোর মানোন্নয়নে প্রচেষ্টারত সরকার : প্রধানমন্ত্রী
Image

Narendra Modi: বিচার ব্যবস্থার উন্নতিসাধন ও অবকাঠামোর মানোন্নয়নে প্রচেষ্টারত সরকার : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৩০ এপ্রিল (হি.স.): বিচার ব্যবস্থার উন্নতিসাধনে যথাসাধ্য চেষ্টা করছি আমরা। পাশাপাশি বিচার বিভাগীয় অবকাঠামোর উন্নতি ও মানোন্নয়নেও কাজ চলছে। শনিবার দিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত সমস্ত মুখ্যমন্ত্রী এবং হাইকোর্টের প্রধান বিচারপতিদের যৌথ সম্মেলনে এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেছেন, “সমস্ত মুখ্যমন্ত্রী এবং হাইকোর্টের প্রধান বিচারপতিদের এই যৌথ সম্মেলন আমাদের সাংবিধানিক সৌন্দর্যের অনন্য চিত্র। এই উপলক্ষে আপনাদের সকলের সঙ্গে সময় কাটানোর সুযোগ পেয়ে আমি আনন্দিত।” প্রধানমন্ত্রী বলেছেন, “স্বাধীনতার এই ৭৫ বছর বিচার বিভাগ এবং নির্বাহী, উভয়ের ভূমিকা ও দায়িত্ব ক্রমাগত স্পষ্ট করেছে। যখন যেখানেই প্রয়োজন হয়েছে, দেশকে দিকনির্দেশনা দিতে এই সম্পর্ক নিরন্তর বিকশিত হয়েছে।”

প্রধানমন্ত্রী আরও বলেছেন, “ভারত সরকার ডিজিটাল ইন্ডিয়া মিশনের একটি অপরিহার্য অঙ্গ হিসাবে বিচার ব্যবস্থায় প্রযুক্তিকে বিবেচনা করে। ই-কোর্ট প্রকল্পটিবর্তমানে মিশন মোডে বাস্তবায়িত হচ্ছে।” মোদীর সংযোজন, “বর্তমানেও আমাদের দেশে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের যাবতীয় কার্যক্রম ইংরেজিতে হয়। বিপুল সংখ্যক জনসংখ্যা বিচারিক প্রক্রিয়া থেকে সিদ্ধান্তগুলি বোঝা কঠিন বলে মনে করেন, আমাদের সাধারণ জনগণের জন্য সিস্টেমটিকে সহজ করতে হবে। আমাদের উচিত স্থানীয় ভাষাকে আদালতে উৎসাহিত করা। এতে বিচার ব্যবস্থার প্রতি দেশের সাধারণ নাগরিকদের আস্থা বাড়বে।” প্রধানমন্ত্রী এদিন আরও বলেছেন, “২০১৫ সালে আমরা প্রায় ১৮০০টি এমন আইন চিহ্নিত করেছিলাম যা অপ্রাসঙ্গিক হয়ে উঠেছে। এর মধ্যে কেন্দ্র ১৪৫০টি আইন বাতিল করেছে। কিন্তু, রাজ্যগুলি মাত্র ৭৫টি আইন বাতিল করেছে।”

উল্লেখ্য, দিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত সমস্ত মুখ্যমন্ত্রী এবং হাইকোর্টের প্রধান বিচারপতিদের যৌথ সম্মেলনে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রামানা, কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রী কিরেণ রিজিজু। পশ্চিমবঙ্গ, দিল্লি, উত্তরাখণ্ড, উত্তর প্রদেশ, অসম, হিমাচল প্রদেশ, ত্রিপুরা, ছত্তিশগড়, হরিয়ানা, পঞ্জাব-সহ দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীরা।

Releated Posts

শিখ সম্প্রদায়ের জন্য সরকারি সহায়তা আরও কার্যকর করতে সমীক্ষা, রাজ্যসভায় জানালেন কিরেন রিজিজু

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): শিখ সম্প্রদায়ের জন্য সরকারের বর্তমান জনসংযোগ ও কল্যাণমূলক উদ্যোগে কোথায় ঘাটতি রয়েছে, তা চিহ্নিত…

ByByNews Desk Jul 27, 2026

রাম মন্দিরের অনুদান সংক্রান্ত অনিয়মের অভিযোগে পুনর্গঠিত এসআইটি, সুপ্রিম কোর্টকে জানাল উত্তরপ্রদেশ সরকার

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): অযোধ্যার শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টে জমা পড়া অনুদান ও প্রণামীর অর্থ ব্যবস্থাপনায়…

ByByNews Desk Jul 27, 2026

বিহার বন্ধে একে-৪৭ ব্যবহার নজিরবিহীন, পুলিশকর্মীকে সাসপেন্ড করা শুধু ‘আইওয়াশ’: তেজস্বী যাদব

পাটনা, ২৭ জুলাই (আইএএনএস): বিহার বন্ধ চলাকালীন সিওয়ানে ছাত্র আন্দোলনের সময় একে-৪৭ থেকে গুলি চালানোর অভিযোগে এক পুলিশকর্মীকে…

ByByNews Desk Jul 27, 2026

হইচই নয়, ছাত্রদের স্বার্থে প্রশ্নফাঁস বিরোধী বিল নিয়ে আলোচনা হোক: বিরোধীদের আর্জি কিরেন রিজিজুর

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): প্রশ্নফাঁস রোধে আনা ‘পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অব আনফেয়ার মিনস) সংশোধনী বিল, ২০২৬’ নিয়ে সংসদে…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top