News Flash

  • Home
  • খেলা
  • Judo : ব্যাঙ্গালোরে জাতীয় যুব খেলো ইন্ডিয়া আসরে অস্মিতার স্বর্ণপদক
Image

Judo : ব্যাঙ্গালোরে জাতীয় যুব খেলো ইন্ডিয়া আসরে অস্মিতার স্বর্ণপদক


ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ এপ্রিল।। ব্যাঙ্গালোরে  অনুষ্ঠিত সর্ব ভারতীয় খেলো ইন্ডিয়া জুডো প্রতিযোগিতায় ৪৮ কেজি বিভাগে সোনা জয় করল রাজ্যের মেয়ে অস্মিতা দে। এই প্রতিযোগিতায় ভূপাল বিশ্ববিদ্যালয়ের হয়ে অংশ নেয় রাজ্যের এবং ত্রিপুরা স্পোর্টস স্কুলের প্রাক্তন কৃতি ছাত্রী অস্মিতা দে। বৃহস্পতিবার অস্মিতা ৪৮ কেজি বিভাগের সোনা জয় করে। তার এই সাফল্যে সারা দেশ গর্বিত। ক্রীড়াঙ্গনে অস্মিতার প্রথম গুরু ছিলেন ত্রিপুরা স্পোর্টস স্কুলের জুডো কোচ মানিক লাল দেব। সপ্তম থেকে দশম শ্রেণী পর্যন্ত স্পোর্টস স্কুলে পড়াশুনা ও খেলাধুলা করছে সে।

২০১৮ সালে খেলো ইন্ডিয়া স্কীমে ভূপাল পারি দেয় সে। দির্ঘ্য চার বছর মানিক স্যারের কাছেই নিরলস  অনুশীলন করেগেছে। বিলোনিয়ার কলেজ স্কোয়ার এলাকার  অর্জুন কুমার দের গর্বের মেয়ে অস্মিতা।  অস্মিতার লক্ষ্য বিশ্ব আসরে পদক জয় করা। তাঁর এই সাফল্যে গর্বিত ও আনন্দিত তার প্রথম কোচ মানিক লাল দেব। তাছাড়া অভিনন্দন বার্তা পাঠিয়েছেন স্পোর্টস স্কুলের ক্রীড়া শিক্ষক প্রনব অখন্ড ও আরো অনেকে।

Releated Posts

এশিয়ান গেমস: পুরুষদের স্কিটে ব্রোঞ্জ ভারতের, ব্যক্তিগত ফাইনালে অনন্তজিৎ

নাগোয়া, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমস ২০২৬-এ শুটিংয়ে ভারতের পদক সংখ্যা আরও বাড়ল। পুরুষদের স্কিট টিম ইভেন্টে অলিম্পিয়ান…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমস: ইরানকে হারিয়ে সেমিফাইনালের আরও কাছে ভারতের মহিলা কবাডি দল

আইচি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ এশিয়ান গেমসে মহিলা কবাডিতে খেতাব ধরে রাখার লক্ষ্যে এগিয়ে চলেছে ভারত। গ্রুপ-এ-র দ্বিতীয়…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের তিন পদক, ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্য-রূপা ও ব্রোঞ্জ

আইচি-নাগোয়া, জাপান, ২১ সেপ্টেম্বর: ২০তম এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের দারুণ পারফরম্যান্স অব্যাহত রয়েছে। প্রতিযোগিতার দ্বিতীয় দিনে পুরুষদের ১০…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

এশিয়ান গেমস ২০২৬: ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন নীরজ চোপড়া

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ২০২৬-এ অংশগ্রহণকারী ভারতীয় দলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের তারকা…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top