News Flash

  • Home
  • খেলা
  • Cricket : এ.জি পূর্বাঞ্চলীয় টি-২০ আসরে ঝাড়খন্ডকে হারিয়ে উড়িশা ফাইনালে
Image

Cricket : এ.জি পূর্বাঞ্চলীয় টি-২০ আসরে ঝাড়খন্ডকে হারিয়ে উড়িশা ফাইনালে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ এপ্রিল।। এবারও ওড়িশা ফাইনালে খেলবে। এ.জি পূর্বাঞ্চলীয় টি-টোয়েন্টি টুর্ণামেন্টে ওড়িশা ৪৭ রানে ঝাড়খন্ডকে পরাজিত করে ফাইনালে প্রবেশ করেছে। অপরদিকে, বিজিত ঝাড়খন্ডকে সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হচ্ছে।

এমবিবি স্টেডিয়ামে আজ, বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় ম্যাচ শুরুতে টস জিতে ঝাড়খন্ড প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়ে, ওড়িশাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। সীমিত ২০ ওভারে ওড়িশা ৪ উইকেট হারিয়ে ১৭৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে ওপেনার সুমিতোশ প্রহরাজ সর্বাধিক ৭৫ রান পায়। এছাড়া, বিপ্লব সামন্তর ৩৮ রান এবং গোবিন্দ পোদ্দারের ৩৫ রান উল্লেখযোগ্য।

ঝাড়খণ্ডের বোলার অনুপ কুমার ওঝা ৪৪ রানে ২টি এবং শচীন প্রসাদ ও আশীষ কুমার একটি করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে ঝারখন্ড ছয় উইকেট হারিয়ে ১৩০ রান সংগ্রহ করতেই নির্ধারিত কুড়ি ওভার ফুরিয়ে যায়। দলের পক্ষে প্রারম্ভিক ব্যাটসম্যানরা তেমন রান সংগ্রহে দক্ষতা দেখাতে পারেনি। তবে মিডল অর্ডারে আশীষ কুমার সর্বাধিক ৫১ রান এবং রাজন জয়পাল কুড়ি রান সংগ্রহ করে অপরাজিত থাকলেও অন্যদের ব্যর্থতায় শেষরক্ষা সম্ভব হয়নি। ওড়িশার পি. আর সিনহা ১৫ রানে দুইটি এবং গোবিন্দ পোদ্দার, বসন্ত মোহান্তি এবং শেষদীপ  পাত্র একটি করে উইকেট পেয়েছে। উল্লেখ্য, এ.জি ত্রিপুরা আয়োজিত এবারকার পূর্বাঞ্চলীয় টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ আগামীকাল অনুষ্ঠিত হবে।

Releated Posts

‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এ মাদকমুক্ত ভারতের শপথ, নেতৃত্বে ক্রীড়ামন্ত্রী মানসুখ মাণ্ডব্য

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ‘নেশামুক্ত ভারত’ গড়ার বার্তা নিয়ে রবিবার দেশজুড়ে অনুষ্ঠিত হল ‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এর…

ByByNews Desk Aug 9, 2026

অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্সে হাই জাম্পে রুপো বাসন্তের, লং জাম্পে ব্রোঞ্জ শাহনওয়াজের

ইউজিন, ৯ আগস্ট (আইএএনএস): অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের হাই জাম্পে রুপোর পদক জিতলেন ভারতের বাসন্ত। ২.২১ মিটার…

ByByNews Desk Aug 9, 2026

বিএসএফের ‘স্পন্দন’ ফুটবলে চ্যাম্পিয়ন উত্তর ত্রিপুরা জেলা

আগরতলা, ৮ আগস্ট: সীমান্ত সুরক্ষা বাহিনী (বিএসএফ)-এর রাজ্যভিত্তিক মর্যাদাপূর্ণ ‘স্পন্দন’ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল উত্তর…

ByByNews Desk Aug 8, 2026

কোরিয়া মাস্টার্সে বিদায় অনমলের, কোয়ার্টার ফাইনালে তন্বী, অশ্মিতা ও রক্ষিতা

আসান সিটি, ৬ আগস্ট (আইএএনএস): কোরিয়া মাস্টার্স ব্যাডমিন্টন টুর্নামেন্টে ভারতের অনমল খার্বের অভিযান শেষ হয়েছে প্রি-কোয়ার্টার ফাইনালেই। বৃহস্পতিবার…

ByByNews Desk Aug 6, 2026
Scroll to Top