News Flash

  • Home
  • খেলা
  • Cricket : আন্তঃ মহকুমা সিনিয়র ক্রিকেটের জন্য কৈলাশহরের প্রস্তুতি শুরু
Image

Cricket : আন্তঃ মহকুমা সিনিয়র ক্রিকেটের জন্য কৈলাশহরের প্রস্তুতি শুরু

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ এপ্রিল।। রাজ্য সিনিয়র ক্রিকেট শুরু সম্ভবত মে মাসের দ্বিতীয় সপ্তাহে। ওই আসরে অংশ নেবে কৈলাসহর মহকুমা। আসরে ভালো ফলাফলের লক্ষ্যে বৃহস্পতিবার থেকে শুরু হলো নির্বাচনী শিবির। ওই শিবিরে ডাকা হয়েছে ২৭ জন ক্রিকেটারকে। কোচ বিকাশ ভট্টাচার্য-‌র তত্বাবধানে এদিন সকালে রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠান মাঠে শুরু হয় নির্বাচনী শিবির। প্রথম দিন ক্রিকেটারদের শারীরিক সক্ষমতা বাড়ানোর উপর জোর দেওয়া হয়।

জানা গেছে,সদ্য সমাপ্ত মহাকুমা সিনিয়র ক্রিকেটের আসর থেকে বাছাই করা হয় ক্রিকেটারদের। প্রায় ১ সপ্তাহ শিবির চলানোর পর সম্ভবত ১৫ সদস্যের মহকুমার দল ঘোষনা করা হবে। শিবিরে ডাক পাওয়া ক্রিকেটাররা হলেন:‌অভিজিৎ সরকার, অভিজিৎ চক্রবর্তী, অভিজিৎ মালাকার, অভিজিৎ কলই, অভিক পাল, অভিষেক চক্রবর্তী, অর্কপ্রভ সিনহা, আব্দুল সালাম, বিশাল সিনহা, বিপ্রজিৎ দেবকানঙ্গ, মহম্মদ আলবাহার, মহম্মদ ইস্তেহার, মহম্মদ শামিম চৌধুরি, মেহরাজ উপ হক, রোহন রায়, সৈকত দাশগুপ্ত, সেন্টু সরকার, সাহেল দেববর্মা,সন্দীপ ধর, স্বর্ণদ্বীপ ঘোষ, স্বরূপ পাল, লৌম্যজ্যোতি সিনহা, অমিয় কান্তি শর্মা,দেবপ্রসাদ সিনহা,সলমন উদ্দিন এবং রাজরষি চৌধুরি। কোচ:‌ বিকাশ ভট্টাচার্য, ট্রেণার:‌ সুমন দত্ত চৌধুরি।

Releated Posts

ধর্ষণের অভিযোগে বাংলার ক্রিকেটার ও আইপিএল তারকা অভিষেক পোড়েল গ্রেফতার

কলকাতা, ১১ আগস্ট (আইএএনএস): ধর্ষণ, অপরাধমূলক ভয় দেখানোসহ একাধিক গুরুতর অভিযোগে দায়ের হওয়া মামলায় বাংলার ক্রিকেটার তথা আইপিএলে…

ByByNews Desk Aug 11, 2026

‘মেসি ডিলে’ লাল কার্ড! কেরলে আর্জেন্টিনা সফরের প্রস্তাবে অনিয়মের অভিযোগ, সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী

তিরুবনন্তপুরম, ১১ আগস্ট (আইএএনএস): লিওনেল মেসি ও আর্জেন্টিনা ফুটবল দলকে কেরলে আনার আগের বাম সরকারের ব্যর্থ উদ্যোগ ঘিরে…

ByByNews Desk Aug 11, 2026

‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এ মাদকমুক্ত ভারতের শপথ, নেতৃত্বে ক্রীড়ামন্ত্রী মানসুখ মাণ্ডব্য

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ‘নেশামুক্ত ভারত’ গড়ার বার্তা নিয়ে রবিবার দেশজুড়ে অনুষ্ঠিত হল ‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এর…

ByByNews Desk Aug 9, 2026

অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্সে হাই জাম্পে রুপো বাসন্তের, লং জাম্পে ব্রোঞ্জ শাহনওয়াজের

ইউজিন, ৯ আগস্ট (আইএএনএস): অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের হাই জাম্পে রুপোর পদক জিতলেন ভারতের বাসন্ত। ২.২১ মিটার…

ByByNews Desk Aug 9, 2026
Scroll to Top