News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Minister Bhagwan Das : দায়িত্বজ্ঞানহীন সরকারি কর্মচারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে : মন্ত্রী ভগবান দাস
Image

Minister Bhagwan Das : দায়িত্বজ্ঞানহীন সরকারি কর্মচারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে : মন্ত্রী ভগবান দাস

আগরতলা, ২৮ এপ্রিল : সরকারি কর্মচারীদের দায়িত্বে গাফিলতির বিরুদ্ধে সরব হলেন খোদ প্রাণী সম্পদ দফতরের মন্ত্রী ভগবান দাস। দায়িত্বজ্ঞানহীন আধিকারিকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। 

বৃহস্পতিবার আর.কে নগর গবাদি পশুর খামার পরিদর্শনে যান মন্ত্রী ভগবান দাস।  বিনা নোটিশে তাঁর ঝটিকা সফরে উঠে আসে নানা চাঞ্চল্যকর তথ্য। তিনি জানান, বেলা বারোটা বাজলেও দপ্তরের অনেক উচ্চপদস্থ আধিকারিক তখনো অনুপস্থিত ছিলেন। এছাড়াও শ্রমিকদের ক্ষেত্রেও অনিয়ম তাঁর চোখে পড়েছে।তিনি বলেন, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার যখন বারবার দেশের বাণিজ্যিক পরিকাঠামোকে উন্নত করার চেষ্টা করছেন ঠিক তখনই একাংশ কর্মচারীদের গাফিলতিতে সরকারকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তাঁর দাবি, রাজ্যে বর্তমানে উন্নয়নের সরকার ক্ষমতায় রয়েছে। আর যারা এই উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়াবে তাদের বিরুদ্ধে কঠোর হাতে ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও এ ধরনের ঝটিকা সফর আগামী দিনেও জারি থাকবে বলে তিনি জানিয়েছেন।

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top