News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Protest : বেতন বৈষম্যের জবাব চেয়ে শিক্ষা ভবন ঘেরাও সর্ব শিক্ষার শিক্ষকদের
Image

Protest : বেতন বৈষম্যের জবাব চেয়ে শিক্ষা ভবন ঘেরাও সর্ব শিক্ষার শিক্ষকদের

আগরতলা, ২৮ এপ্রিল : বেতন বৈষম্যের জবাব চেয়ে শিক্ষা ভবনের সামনে বিক্ষোভে সামিল হন সর্বশিক্ষার শিক্ষক শিক্ষিকারা। এদিন তাঁরা শিক্ষা ভবন ঘেরাও করে  শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে একগুচ্ছ প্রশ্ন ছুড়ে দেন।

তাঁদের বক্তব্য, সেন্ট্রাল বোর্ডের তরফে জানানো হয়েছে সর্বশিক্ষা শিক্ষক-শিক্ষিকাদের উচ্চমাধ্যমিকে ৫০ শতাংশ নম্বর এবং ডিএলএড উত্তীর্ণ হতে হবে। সেই অনুযায়ী উপযুক্ত সমস্ত প্রক্রিয়া নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পূর্ণ করলেও সর্বশিক্ষা শিক্ষকদের বেতন বৈষম্য মিটছে না। অভিযোগ, নির্দিষ্ট সময়ের মধ্যে ডি.এল.এড উত্তীর্ণ হলেও তাদেরকে এখনো নন সার্টিফাইড বলে বিবেচনা করা হচ্ছে। ফলে বেতনের ক্ষেত্রে বৈষম্য লক্ষ্য করা যাচ্ছে।

এদিন শিক্ষা ভবন চত্বর থেকে সর্বশিক্ষা শিক্ষক-শিক্ষিকারা রাজ্য সরকারের দিকে প্রশ্ন ছুড়ে দেন। পর্যাপ্ত যোগ্যতা থাকা সত্ত্বেও কেন তাদের বেতন বৈষম্যের শিকার হতে হবে সেই দাবিতেই এদিন সরব হন শিক্ষক-শিক্ষিকারা। অবিলম্বে তাদের এই সমস্যা নিরসরণে সরকার যেন ভূমিকা গ্রহণ করে তার দাবি উঠেছে।

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top