News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Protest : পানীয় জল ও বিদ্যুতের দাবিতে জাতীয় সড়ক অবরোধ
Image

Protest : পানীয় জল ও বিদ্যুতের দাবিতে জাতীয় সড়ক অবরোধ

বিরাশী মাইল, ২৮ এপ্রিল : লংতরাই ভ্যালির ৮২ মাইল এলাকায় পানীয় জল এবং বিদ্যুতের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয় জনগণ। সকাল ৯টা থেকে স্থানীয় লোকজন জাতীয় সড়ক অবরোধ করেন। অবরোধের ফলে জাতীয় সড়কে সব ধরনের যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে। অবরোধ স্থলের দু’পাশে অসংখ্য যানবাহন আটকে পড়ে। প্রচন্ড গরমের মধ্যে মাঝ পথে যানবাহন আটকে পড়ায় যাত্রীদুর্ভোগ চরম আকার ধারণ করে।

অবরোধকারীরা জানান, এক সপ্তাহের বেশি সময় ধরে এলাকায় পানীয় জল সরবরাহ বন্ধ হয়ে রয়েছে। এলাকায় বিদ্যুৎ পরিষেবা স্তব্ধ হয়ে পড়েছে। বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করা এবং পানীয় জল সরবরাহ করার দাবিতেই এলাকার জনগণ জাতীয় সড়ক অবরোধ করেন। তাঁদের দাবি, এই সমস্যা স্থানীয় নেতৃত্ব এবং প্রশাসনের কর্মকর্তাদের নজরে আনা সত্ত্বেও প্রয়োজনীয় কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তাই বাধ্য হয়ে তাঁরা জাতীয় সড়ক অবরোধ করেছেন।

অবরোধকারীরা আরো জানান, এলাকায় পাইপলাইনে পানীয় জল সরবরাহ করা হতো। কিন্তু বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়ায় পাইপলাইনে জল সরবরাহ করা সম্ভব হচ্ছে না। পাইপলাইনে পানীয় জল সরবরাহ না করায় এলাকায় জল সংকট চরম আকার ধারণ করেছে। তাঁদের বক্তব্য, এলাকায় বিকল্প জলের কোন ব্যবস্থা নেই। ফলে সমস্যা জটিল থেকে জটিলতর আকার ধারণ করেছে। পরিস্থিতির চাপে বাধ্য হয়েই তারা জাতীয় সড়ক অবরোধের শামিল হয়েছেন।

দীর্ঘক্ষণ অবরোধ চলার পর প্রশাসনের কর্মকর্তারা খবর পেয়ে অবরোধ স্থলে ছুটে আসেন। তাঁরা অবরোধকারীদের আশ্বস্ত করেন, ট্যাংকারে করে পর্যাপ্ত পরিমাণে পানীয় জল পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। সেই প্রতিশ্রুতির ভিত্তিতেই স্থানীয় জনগণ আপাতত অবরোধ আন্দোলন প্রত্যাহার করে নেন। অবিলম্বে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করা এবং পানীয় জল পর্যাপ্ত পরিমাণে সরবরাহ করা না হলে তারা আবারও বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে হুশিয়ারি দিয়েছেন।

Releated Posts

রাহুল কিশোর রায় মৃত্যুকাণ্ডে বড় ধাক্কা অভিযুক্তদের, তিন অভিযুক্তের অগ্রিম জামিনের আবেদন খারিজ ধর্মনগর জেলা ও দায়রা আদালতে

ধর্মনগর, ১৩ মে: রাহুল কিশোর রায় মৃত্যুকাণ্ডে বড় ধাক্কা খেলেন অভিযুক্তরা। ধর্মনগর জেলা ও দায়রা আদালত মঙ্গলবার তিন…

ByByTaniya Chakraborty May 13, 2026

বিশালগড়ের রাউৎখলায় প্রকাশ্যে মাদক বিক্রির অভিযোগে চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৩ মে: বিশালগড়ের রাউৎখলা বাইপাস এলাকায় প্রকাশ্যে মাদকদ্রব্য বিক্রির অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি…

ByByReshmi Debnath May 13, 2026

দুষ্কৃতীদের হামলার অভিযোগে শান্তিরবাজার থানায় স্মারকলিপি অটোচালকদের, দোষীদের গ্রেপ্তারের দাবি

শান্তিরবাজার, ১৩ মে: শান্তিরবাজার রেলস্টেশন এলাকায় অটোচালকদের উপর দুষ্কৃতীদের হামলার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার…

ByByReshmi Debnath May 13, 2026

গৃহবধূর রহস্যমৃত্যু, স্বামী-শাশুড়িসহ তিনজনকে আটক

কাঠালিয়া, ১৩ মে : কাঠালিয়া ব্লকের ভবানীপুর এলাকায় এক গৃহবধূর অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য…

ByByTaniya Chakraborty May 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top