News Flash

Image

Thief : খোয়াইতে দুঃসাহসিক চুরি

খোয়াই, ২৭ এপ্রিল : খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় সংলগ্ন একটি দোকানে গতকাল রাতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। দোকানের মালিকের নাম সঞ্জু সাহা।

জানা গেছে, সঞ্জয় সাহা নামে ওই দোকানে গতকাল রাতে দোকান বন্ধ করে বাড়িতে যান। বুধবার সকাল সাতটা নাগাদ দোকান খুলতে এসে লক্ষ্য করেন দোকানের দরজার তালা ভাঙ্গা। দোকানের ভিতরে ঢুকে লক্ষ করেন যাবতীয় জিনিসপত্র লন্ডভন্ড। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় খোয়াই থানার পুলিশকে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে এবং ঘটনা তদন্ত করে। প্রাথমিক তদন্তে জানা গেছে প্রায় ৫০ হাজার টাকার সামগ্রী চুরি করে নিয়ে গেছে চোরের দল।  শহরের নিরাপত্তা বলয়ের মধ্যে এ ধরনের চুরির ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ীসহ স্থানীয় মানুষের মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে।

পুলিশের ভূমিকা ঘিরে জনমনে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। স্থানীয় ব্যবসায়ী এবং এলাকাবাসীর অভিযোগ রাতে পুলিশের টহল নিয়মিতভাবে দেওয়া হয় না। সেই সুযোগকে কাজে লাগিয়ে এই চোরের দল এ ধরনের চুরির ঘটনা সংঘটিত করে চলেছে।

উল্লেখ্য, খোয়াই শহর ও শহরতলীর এলাকায় গত বেশ কিছুদিন ধরেই এ ধরনের চুরির ঘটনা। ব্যাপকহারে বৃদ্ধি পেয়ে চলেছে। এলাকায় রাত্রিকালীন পুলিশি টহল বাড়ানোর জন্য জোরালো দাবি উঠেছে।

Releated Posts

১৫ দিন ধরে বিদ্যুৎহীন দুর্লভ নারায়ন এলাকা, পথ অবরোধে ক্ষুব্ধ বাসিন্দারা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন : দীর্ঘ ১৫ দিন ধরে বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন…

ByByReshmi Debnath Jun 19, 2026

নিট পরীক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছেঃ জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন:  আগামী ২১ জুন সারা দেশের সাথে রাজ্যেও নিট পরীক্ষা (ন্যাশনাল ইলিজিবিলিটি কাম এন্ট্রান্স…

ByByReshmi Debnath Jun 18, 2026

অবিরাম বর্ষণে বেহাল বামুটিয়া বিধানসভার রাস্তাঘাট, চরম দুর্ভোগে সাধারণ মানুষ

বামুটিয়া, ১৯ জুন : টানা বর্ষণের জেরে বামুটিয়া বিধানসভার বিভিন্ন এলাকার রাস্তাঘাটের অবস্থা ক্রমশই বেহাল হয়ে উঠেছে। কামালঘাট,…

ByByReshmi Debnath Jun 18, 2026

টিটিএএডিসি শিক্ষা বিভাগের ইএম-এর কাছে ৬ দফা দাবিতে ডেপুটেশন টিএসইউ-এর

আগরতলা, ১৮ জুন: শিক্ষা পরিকাঠামোর উন্নয়ন সহ ৬ দফা দাবিতে টিটিএএডিসি-র শিক্ষা বিভাগের এক্সিকিউটিভ মেম্বার (ইএম) সি. কে.…

ByByTaniya Chakraborty Jun 18, 2026
Scroll to Top