News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Transport : আগরতলা-কৈলাসহর-গুয়াহাটি এবং আগরতলা-কৈলাসহর-ইম্ফল রুটে বিমান পরিষেবা, কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠি পরিবহন মন্ত্রীর
Image

Transport : আগরতলা-কৈলাসহর-গুয়াহাটি এবং আগরতলা-কৈলাসহর-ইম্ফল রুটে বিমান পরিষেবা, কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠি পরিবহন মন্ত্রীর

আগরতলা, ২৭ এপ্রিল (হি. স.) : ত্রিপুরায় বিমান যোগাযোগ সম্প্রসারণে উদ্যোগ নিয়েছে বিজেপি-আইপিএফটি জোট সরকার। পরিবহণ মন্ত্রী প্রণজিৎ সিংহরায় এক চিঠিতে আগরতলা-কৈলাসহর-গুয়াহাটি এবং আগরতলা-কৈলাসহর-ইম্ফল রুটে ছোট বা মাঝারি আকৃতির বিমান পরিষেবা চালু করার জন্য কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ দপ্তরের মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে অনুরোধ জানিয়েছেন।

পরিবহণ দপ্তরের প্রধান সচিব জানিয়েছেন, কৈলাসহর বিমানবন্দর চালু করার জন্য ত্রিপুরা সরকারের পরিবহণ দপ্তর ও কেন্দ্রীয় সরকারের অসামরিক পরিবহণ দপ্তর যৌথভাবে নিরন্তর প্রয়াস জারি রেখেছে। ইতিমধ্যে, কৈলাসহরের পরিত্যক্ত বিমানবন্দরটি সংস্কারের কাজে দপ্তর উদ্যোগী হয়েছে। বিমানবন্দরের টার্মিনাল বিল্ডিং এবং এয়ার ট্রাফিক কন্ট্রোলের সংস্কারমূলক কাজ সম্পন্ন হয়ে গেছে।

তাঁর দাবি, ওই বিমানবন্দরে পরিষেবা চালু করার জন্য বিমানবন্দরটিকে ‘উডান’ স্কিমে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া ত্রিপুরা সরকার এভিয়েশন টারবাইন ফুয়েলের উপর ধার্য ভ্যাট পূর্বের নির্ধারিত হার ১৮ শতাংশ থেকে কমিয়ে ১ শতাংশে নামিয়ে এনেছে। তাছাড়া কৈলাসহর বিমানবন্দর চালু করার জন্য ‘উডান’ ৪১ স্কিমে কেন্দ্রীয় অসামরিক পরিবহণ দপ্তর বেসরকারি বিমান পরিষেবা প্রদানকারী সংস্থার কাছ থেকে দরপত্র আহ্বান করেছেন। কিন্তু এখনও পর্যন্ত কোনও বেসরকারি সংস্থা উক্ত দরপত্র আহ্বানে সাড়া দেয়নি।

তাঁর কথায়, কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ দপ্তরকে কৈলাসহর রানওয়ের মেরামতি ও উন্নয়নের কাজে হাত দেওয়ার জন্য ত্রিপুরা সরকারের পক্ষ থেকে এক লিখিত প্রস্তাব পাঠানো হয়েছে। তাতে ছোট বা মাঝারি আকৃতির বিমান যেমন ‘ডোর্নিয়ার ২২৮’ অথবা এটিআর-৭২ পরিষেবা ওই বিমানবন্দরে চালু করা সম্ভব হবে বলে ত্রিপুরা সরকার মনে করছে।তাঁর দাবি, ইতিমধ্যে পরিবহণ মন্ত্রী প্রণজিৎ সিংহরায় এক চিঠিতে আগরতলা-কৈলাসহর-গুয়াহাটি এবং আগরতলা-কৈলাসহর-ইম্ফল রুটে ছোট বা মাঝারি আকৃতির বিমান পরিষেবা চালু করার জন্য কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ দপ্তরের মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে অনুরোধ জানিয়েছেন। তিনি আশাবাদী, কেন্দ্রীয় সরকার এবং ত্রিপুরা সরকারের যৌথ উদ্যোগে অচিরেই কৈলাসহর বিমানবন্দরে পুনরায় বিমান পরিষেবা চালু করা সম্ভব হবে এবং রাজ্যবাসীর দীর্ঘদিনের প্রতীক্ষার পরিসমাপ্তি ঘটবে।

Releated Posts

দিল্লিতে গ্লোবাল পাইনঅ্যাপেল ফেস্টিভ্যালে ‘মন কি বাত’ অনুষ্ঠান শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৮ জুন: নয়াদিল্লির মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্লোবাল পাইনঅ্যাপেল ফেস্টিভ্যালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয় রেডিও অনুষ্ঠান…

ByByReshmi Debnath Jun 28, 2026

মহিলাদের নিরাপত্তা নিয়ে সরব প্রদেশ মহিলা কংগ্রেস, রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সনের পদত্যাগ ও বিচার বিভাগীয় তদন্তের দাবি

আগরতলা, ২৮ জুন: রাজ্যে নারী নির্যাতন, ধর্ষণ, যৌন হেনস্তা এবং নারীদের নিরাপত্তাহীনতার ঘটনাকে কেন্দ্র করে তীব্র উদ্বেগ প্রকাশ…

ByByReshmi Debnath Jun 28, 2026

গাঙ্গাইলে হাওড়া নদী থেকে যুবকের দেহ উদ্ধার, খুনের সন্দেহে তদন্ত শুরু

আগরতলা, ২৮ জুন: রাজধানীর গাঙ্গাইল এলাকায় হাওড়া নদী থেকে রমজান আলী (টিটন) নামে এক যুবকের দেহ উদ্ধারের ঘটনাকে…

ByByReshmi Debnath Jun 28, 2026

পানিসাগরে জাতীয় সড়কের বেহাল দশা, বিপজ্জনক গর্তে নিত্যদিন দুর্ঘটনা

পানিসাগর, ২৮ জুন: উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমায় জাতীয় সড়কের বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।…

ByByReshmi Debnath Jun 28, 2026
Scroll to Top