News Flash

  • Home
  • মুখ্য খবর
  • TRTC : আগরতলা থেকে কলকাতা ভায়া ঢাকা বাস পরিষেবা কাল থেকে পুণরায় চালু হচ্ছে
Image

TRTC : আগরতলা থেকে কলকাতা ভায়া ঢাকা বাস পরিষেবা কাল থেকে পুণরায় চালু হচ্ছে

আগরতলা, ২৭ এপ্রিল(হি. স.): করোনার প্রকোপ কাটিয়ে আগরতলা থেকে কলকাতা ভায়া ঢাকা বাস সার্ভিস পুণরায় চালু হচ্ছে। আগামীকাল সকাল ১০টায় টিআরটিসি কমপ্লেক্স থেকে যাত্রী নিয়ে রওয়ানা দেবে ওই বাস। ওই বাসে চেপে ১৮ ঘণ্টায় যাত্রীরা কলকাতায় পৌছে যাবেন।

এ-বিষয়ে ত্রিপুরা সড়ক পরিবহন নিগমের (টিআরটিসি) ম্যানেজিং ডিরেক্টর রাজেশ কুমার দাস বলেন, করোনা মহামারির কারণে ২০২০ সালের মার্চ মাসে লকডাউনের সময় থেকে ওই আগরতলা থেকে কলকাতা ভায়া ঢাকা বাস পরিষেবা বন্ধ ছিল। দীর্ঘ সময় পর করোনার প্রকোপ কমে যাওয়ায় পুণরায় ওই পরিষেবা চালু করা হচ্ছে।

তাঁর কথায়, আগামীকাল থেকে ওই বাস পরিষেবা চালু হচ্ছে। সকাল ১০টায় যাত্রী নিয়ে টিআরটিসি কমপ্লেক্স থেকে ওই বাস রওয়ানা দেবে। তিনি জানান, সপ্তাহে ছয়দিন ওই বাস যাতায়াত করবে। শুধু শুক্রবার পরিষেবা বন্ধ থাকবে। তাঁর বক্তব্য, বৈধ পাসপোর্ট ও ভিসা থাকলে তবেই যাত্রীরা ওই পরিষেবা নিতে পারবেন।

Releated Posts

এমবিবি বিমানবন্দরে যাত্রী হয়রানি ও উবার অটো পরিষেবায় বাধা দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ২

আগরতলা, ১ অক্টোবর: মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দরে যাত্রী হয়রানি এবং অ্যাপ-ভিত্তিক উবের অটো পরিষেবায় বাধা দেওয়ার অভিযোগে…

ByByReshmi Debnath Oct 1, 2026

রাজ্য সরকার ছাত্র যুবাদের মেধা ও উদ্ভাবনী চিন্তাভাবনাকে উন্নয়নমূলক কাজে লাগাতে চাইছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর: ভবিষ্যৎ প্রজন্ম হবে আরও বেশি প্রযুক্তি নির্ভর। রাজ্যের ছাত্র যুবাদের মধ্যে মেধার কোন…

ByByReshmi Debnath Oct 1, 2026

পুর নির্বাচনের প্রস্তুতিতে বিজেপির সাংগঠনিক বৈঠক

আগরতলা, ১ অক্টোবর: আসন্ন পুর ও নগর পঞ্চায়েত নির্বাচনে সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক করল…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

ওয়ারেংবাড়ি ভোটকেন্দ্রে গুলিকাণ্ড, গ্রেপ্তার ২

আগরতলা, ১ অক্টোবর: ত্রিপুরা ভিলেজ কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে গোমতী জেলার উদয়পুর মহকুমার গামারিয়া বাড়ির ওয়ারেংবাড়ি ভোটকেন্দ্রে তিপরা…

ByByTaniya Chakraborty Oct 1, 2026
Scroll to Top