News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Thief : গভীর রাতে অটো চুরির চেষ্টা, হাতেনাতে আটক যুবক
Image

Thief : গভীর রাতে অটো চুরির চেষ্টা, হাতেনাতে আটক যুবক

উদয়পুর, ২৭ এপ্রিল : উদয়পুরের গোকুলপুরে অটো চুরি করতে এসে হাতেনাতে ধরা পড়লো এক যুবক। ঘটনা গোকুলপুরের রাঙ্গামাটি এলাকায়। অটোর মালিকের নাম ইনুস মিয়া।

ঘটনার বিবরণে জানা গেছে, অন্যান্য দিনের মতো গতকাল রাতেও রাঙ্গামাটি এলাকার ইনুস মিয়া তার অটোরিকশাটি ঘরের বারান্দায় রেখে ঘুমিয়ে পড়েন। ঘরের বারান্দা থেকে অটো রিকশা চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করে রাজু মারাক নামে এক যুবক। ঘটনা টের পেয়ে ঘুম থেকে জেগে ওঠেন পরিবারের লোকজনরা। অটোটি ঘরের বারান্দা থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে অভিযুক্তকে হাতেনাতে আটক করতে সক্ষম হন পরিবারের লোকজন।

গভীর রাতে চিৎকার শুনে প্রতিবেশীরা জেগে ওঠেন। অটো চোর রাজু মারাককে আটক করে উত্তেজিত জনতা উত্তম-মধ্যম দেন। তাকে আটকে রেখে খবর দেওয়া হয় আরকে পুর থানার পুলিশকে। খবর পেয়ে আরকে পুর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। সেখান থেকে অটো চোরকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। এ ব্যাপারে আরকে পুর থানায় একটি সুনির্দিষ্ট মামলা গৃহীত হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে। গভীর রাতে ঘরের বারান্দা থেকে অটো চুরি করে নিয়ে যাওয়ার সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকার জনমনে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়।

Releated Posts

১৫ দিন ধরে বিদ্যুৎহীন দুর্লভ নারায়ন এলাকা, পথ অবরোধে ক্ষুব্ধ বাসিন্দারা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন : দীর্ঘ ১৫ দিন ধরে বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন…

ByByReshmi Debnath Jun 19, 2026

নিট পরীক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছেঃ জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন:  আগামী ২১ জুন সারা দেশের সাথে রাজ্যেও নিট পরীক্ষা (ন্যাশনাল ইলিজিবিলিটি কাম এন্ট্রান্স…

ByByReshmi Debnath Jun 18, 2026

অবিরাম বর্ষণে বেহাল বামুটিয়া বিধানসভার রাস্তাঘাট, চরম দুর্ভোগে সাধারণ মানুষ

বামুটিয়া, ১৯ জুন : টানা বর্ষণের জেরে বামুটিয়া বিধানসভার বিভিন্ন এলাকার রাস্তাঘাটের অবস্থা ক্রমশই বেহাল হয়ে উঠেছে। কামালঘাট,…

ByByReshmi Debnath Jun 18, 2026

টিটিএএডিসি শিক্ষা বিভাগের ইএম-এর কাছে ৬ দফা দাবিতে ডেপুটেশন টিএসইউ-এর

আগরতলা, ১৮ জুন: শিক্ষা পরিকাঠামোর উন্নয়ন সহ ৬ দফা দাবিতে টিটিএএডিসি-র শিক্ষা বিভাগের এক্সিকিউটিভ মেম্বার (ইএম) সি. কে.…

ByByTaniya Chakraborty Jun 18, 2026
Scroll to Top