News Flash

  • Home
  • ত্রিপুরা
  • AAP : উপনির্বাচনের লক্ষ্যে প্রচারে আম আদমি পার্টিও
Image

AAP : উপনির্বাচনের লক্ষ্যে প্রচারে আম আদমি পার্টিও

আগরতলা, ২৬ এপ্রিল : রাজ্য বিধানসভার শূন্য আসনে উপনির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। কিন্ত আম আদমি পার্টি ইতিমধ্যে উপনির্বাচনের প্রস্তুতি শুরু করেছে। পার্টির নেতা, কর্মী ও সমর্থকদের দাবি, উপনির্বাচনে প্রতিটি আসনে দল প্রার্থী দেবে। শুধু তাই নয়, ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে প্রতিটি আসনেই আম আদমি পার্টি লড়াই করবে।

মঙ্গলবার সকালে রাজধানীর আগরতলা শহরের ৬ নং আগরতলা বিধানসভা কেন্দ্রের বাড়ি বাড়ি আম আদমি পার্টির নেতা-কর্মীরা ভোট প্রচারে সামিল হন। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তারা আম আদমি পার্টির নীতি আদর্শ সম্পর্কে ভোটারদের অবহিত করার চেষ্টা করেন। আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের মতাদর্শ সম্পর্কেও ভোটারদের অবগত করেন তাঁরা।

দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বে সরকার জনগণকে কি ধরনের সুযোগ-সুবিধা দিচ্ছে সে সম্পর্কেও রাজ্যের জনগণকে অবগত করার উদ্যোগ গ্রহণ করেছে আম আদমি পার্টি। আসন্ন বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টি অরবিন্দ কেজরিওয়ালের মতাদর্শকে সামনে তুলে ধরে এবং দিল্লি সরকারের জনদরদি কাজকর্মের তথ্য তুলে ধরে রাজ্যের ভোটারদের কাছে ভোট প্রার্থনা করবে বলেও তারা জানিয়েছেন।

রাজ্যে সংগঠনিক শক্তি বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেছে দল। রাজ্যের প্রতিটি বাড়ি বাড়ি আম আদমি পার্টির নীতি আদর্শ পৌঁছে দেওয়ার লক্ষ্যে এখন থেকে তারা প্রচারে নেমেছেন বলে জানান। প্রচারে নেমে তারা দারুণ সাড়া পাচ্ছেন বলেও দাবি করেছেন।

Releated Posts

সুকান্ত পল্লীতে ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাই, গ্রেপ্তার আরও এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর:  ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাইয়ের ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। এই নিয়ে…

ByByReshmi Debnath Sep 9, 2026

রোগীর মৃত্যুকে ঘিরে জিবি হাসপাতালে উত্তেজনা, চিকিৎসা পরিষেবা নিয়ে গাফিলতির অভিযোগ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বুধবার জিবি হাসপাতালে উত্তেজনা ছড়ায়। মৃতের পরিজন ও অন্যান্য রোগীর…

ByByReshmi Debnath Sep 9, 2026

উত্তর-পূর্বাঞ্চলীয়রা বহিরাগত নন, দিল্লিতে মণিপুরের সঙ্গীতশিল্পী চৌথম বিক্রম সিংহের মৃত্যুর ঘটনায় ক্ষোভ, ঘৃণাজনিত অপরাধ বন্ধের দাবি বীরজিৎ সিনহার

আগরতলা, ৯ সেপ্টেম্বর: দিল্লিতে মণিপুরের সুপরিচিত সঙ্গীতশিল্পী ও সঙ্গীত শিক্ষক চৌথম বিক্রম সিংহের মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ ও…

ByByReshmi Debnath Sep 9, 2026

মনোনয়ন প্রত্যাহারের চাপের অভিযোগে ক্ষোভ, ভোট বয়কটের হুঁশিয়ারি

বিশালগড়, ৯ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে চড়িলাম ব্লকের ধারিয়াতল ভিলেজের ৪ নম্বর ওয়ার্ডে রাজনৈতিক উত্তেজনা…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top