News Flash

  • Home
  • খেলা
  • Cricket : ধর্মনগরে স্কুল ক্রিকেট : পিনাকের সেঞ্চুরি, দুর্দান্ত জয় বি.বি.আই-এর
Image

Cricket : ধর্মনগরে স্কুল ক্রিকেট : পিনাকের সেঞ্চুরি, দুর্দান্ত জয় বি.বি.আই-এর

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৬ এপ্রিল।।ধর্মনগরে স্কুল ক্রিকেট বেশ জমজমাট। বি.বি,আই দুর্দান্ত জয় পেয়েছে। ১৯৯ রানের বিশাল ব্যবধানে। হারিয়েছে ডি এন ভি অর্থাৎ ধর্মনগর নবোদয় বিদ্যালয়কে। ধর্মনগর ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত অনূর্ধ্ব-১৭ আন্তঃস্কুল ক্রিকেট টুর্ণামেন্টে আজ, মঙ্গলবার ডি.এন.ভি ও বি.বি.আই পরস্পরের মুখোমুখি হয়েছিল।

টস জিতে বি.বি.আই প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ৪৫ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩০৪ রানের বিশাল স্কোর দাঁড় করায়। ওপেনার পিনাক কুমার দেবের অনবদ্য ১১১ রানের পাশাপাশি কুশল মজুমদারের ৭৭ রান এবং তুষার চৌধুরীর ৭৪ রান বেশ উল্লেখযোগ্য। দলের অন্যরা কিন্তু তেমন ব্যাটিং নৈপুণ্যে দেখাতে পারেনি। পিনাক ১১৩ বল খেলে ১৩ টি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ১১১ রান সংগ্রহ করে বেশ নজর কেড়েছে। ডি.এন.ভি-র বোলার পরিতোষ পাল ৬০ রানে ৩ উইকেট দখল করে কিছুটা সাফল্য পেয়েছে।

জবাবে ব্যাট করতে নেমে ডি.এন.ভি ১৯.৫ ওভার খেলে ১০৫ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। বি.বি.আই-এর কুশল মজুমদার (৪/৪৫) ও জীবন দেবনাথের (৩/২৫) বোলিং দাপটে ডি.এন.ভি বেশিদূর এগুতে পারেনি। প্রিয়াংশু রায় পেয়েছে দুটি উইকেট। ডিএনভি-র পক্ষে শ্রাবণ পাল সর্বাধিক ২২ রান সংগ্রহ করে কিছুটা দায়িত্বের পরিচয় দিয়েছে। শেষ পর্যন্ত ১৯৯ রানের বিশাল ব্যবধানে বি.বি.আই দুরন্ত জয় পেয়েছে।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top