News Flash

  • Home
  • খেলা
  • Hockey : কেরালায় মাস্টার্স গেমস হকি, ১৬ সদস্যের রাজ্যদল ঘোষিত
Image

Hockey : কেরালায় মাস্টার্স গেমস হকি, ১৬ সদস্যের রাজ্যদল ঘোষিত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ এপ্রিল।। রাজ্য দল তৈরি। এখন চূড়ান্ত অনুশীলনের মধ্য দিয়ে নিজেদের আরও কিছুটা প্রস্তুতি সেরে নিতে হবে। বিষয়টা জাতীয় আসরে ত্রিপুরা দলের অংশগ্রহণ নিয়ে। উল্লেখ্য, আগামী ১৮ থেকে ২২ মে কেরালার ত্রিবান্দমে অনুষ্ঠিত হচ্ছে চতুর্থ মাস্টার্স গেমস হকি চ্যাম্পিয়নশিপ। এতে ত্রিপুরা দল অংশ নেবে বলে স্থির হয়েছে। শুধু তাই নয়, এর পাশাপাশি ১৬ সদস্য বিশিষ্ট রাজ্য দল বাছাই করা হয়েছে। যথাসময়ে রাজ্য দল কেরালার উদ্দেশ্যে রওয়ানা হবে।

উল্লেখ্য, আয়োজকরা সেখানে বোর্ডিং/ লজিং-এর ব্যবস্থা করলেও এন্ট্রি ফি বাবদ রাজ্য ইউনিটের পক্ষ থেকে সেখানে নগদ ৩ হাজার টাকা এন্ট্রি ফি প্রদান করতে হবে। পাশাপাশি রাজ্য দলের প্রত্যেক খেলোয়ারের দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সহ সচিত্র পরিচয় পত্র সঙ্গে নিতে বলা হয়েছে। মাস্টার্স গেমস্ ফেডারেশনের সেক্রেটারি জেনারেল বিনোদ কুমার কর্তৃক প্রেরিত পত্র মাধ্যমে আমন্ত্রণের পরিপ্রেক্ষিতে সিলেকশন ট্রায়ালের মধ্য দিয়ে রাজ্য দল গঠন করা হয়েছে।

উল্লেখ্য, রাজ্য দলের খেলোয়াড়রা হলেন – অজয় বর্মন, মনোজ কুমার, খগেন্দ্র কলই, নাথাইল ধর, সঞ্জীবন কুমার, মহানন্দ কুন্ডু, জেমস ভাংড়া,  মিটন দে, গোবিন্দ রায়, দীপ চন্দ্র টিগ্গা, বিল্বমঙ্গল ঘোষ, বনবীর নাগ,  হাবুল গুপ্ত, কেশব দেববর্মা, নূর মহম্মদ, চন্দন দেব (কোচ -কাম- ম্যানেজার)‌।

Releated Posts

প্রধানমন্ত্রীর সঙ্গে ফুটবল খেলায় ‘অভূতপূর্ব অভিজ্ঞতা’: সিকিমের তরুণ ফুটবলারদের উচ্ছ্বাস

নয়াদিল্লি, ২৯ এপ্রিল (আইএএনএস): সিকিমের ১৭ জন তরুণ ফুটবলার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-এর সঙ্গে সাক্ষাৎ ও ফুটবল খেলার অভিজ্ঞতাকে…

ByByNews Desk Apr 29, 2026

খেলাধুলায় বাড়ছে মহিলাদের অংশগ্রহণ: রাজনাথ সিং

লখনউ, ১৩ এপ্রিল (আইএএনএস): দেশে খেলাধুলায় মহিলাদের অংশগ্রহণ ক্রমশ বাড়ছে বলে জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সোমবার লখনউয়ে ‘এমপি…

ByByNews Desk Apr 13, 2026

আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় মহিলা হকি দল, ১৩-১৭ এপ্রিল চার ম্যাচের সিরিজ

নয়াদিল্লি, ৭ এপ্রিল (আইএএনএস): চার ম্যাচের একটি গুরুত্বপূর্ণ সিরিজ খেলতে আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় সিনিয়র মহিলা হকি দল।…

ByByNews Desk Apr 7, 2026

আদিবাসী প্রতিভা বিকাশে জোর, বিশ্ব ক্রীড়াশক্তি হওয়ার লক্ষ্য: রাষ্ট্রপতির ভাবনা তুলে ধরলেন ক্রীড়ামন্ত্রী

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): আদিবাসী ক্রীড়াবিদদের ধারাবাহিক সমর্থন ও সুযোগ-সুবিধা প্রদান করলে ভারত ভবিষ্যতে বিশ্ব ক্রীড়াক্ষেত্রে শক্তিশালী অবস্থান তৈরি…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top