News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Accident : নির্মাণ কাজে শ্রমিক আহত, নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন
Image

Accident : নির্মাণ কাজে শ্রমিক আহত, নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন

বিশালগড়, ২৫ এপ্রিল : বিশালগড়-র নিউমার্কেট এলাকায় নির্মাণ কাজ করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন এক নির্মাণ শ্রমিক। আহত নির্মাণ শ্রমিকের নাম সন্দীপ যাদব। ওই শ্রমিক দীর্ঘদিন ধরেই বিশালগড়ের নিউমার্কেটে নির্মাণ কাজের সঙ্গে যুক্ত রয়েছেন। অন্যান্য দিনের মতো সোমবার সকালে কাজ করতে যান তিনি। কাজ করার সময় হঠাৎ সে আঘাতপ্রাপ্ত হন। অন্যান্য শ্রমিকরা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে বিশালগড় হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে ওই শ্রমিক বিশালগড় হাসপাতালে চিকিৎসাধীন। অসতর্কতাবশত এই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। এদিকে নির্মাণকাজে নিযুক্ত শ্রমিকদের নিরাপত্তা নিয়েও নানা প্রশ্ন উঠেছে।  যে ঠিকাদারের অধীনে  তারা কাজ করে চলেছে ওই ঠিকাদার তাদের সুরক্ষার বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেননি বলেও অভিযোগ মিলেছে। সে কারণেই এ ধরনের ঘটনা ঘটেছে বলেও অভিযোগ।

Releated Posts

বিজেপি-বিরোধী ভোট বিভাজনের লক্ষ্যে জোটের খেলা: আশিস কুমার সাহার

আগরতলা, ৭ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে তিপ্রা মথা ও বিজেপির রাজনৈতিক সমঝোতা নিয়ে মথা সুপ্রিমোর…

ByByReshmi Debnath Sep 7, 2026

মনোনয়ন জমায় বাধার অভিযোগ, পশ্চিম জেলার নির্বাচনী আধিকারিককে ডেপুটেশন সিপিআইএমের

আগরতলা, ৭ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে বাধা দেওয়ার অভিযোগ তুলে পশ্চিম জেলার…

ByByReshmi Debnath Sep 7, 2026

ফের নিয়োগের দাবিতে টেট উত্তীর্ণদের আন্দোলন, টিআরবিটিতে ডেপুটেশন

আগরতলা, ৭ সেপ্টেম্বর: পশ্চিমবঙ্গে প্রায় ৪৫০টি বেসরকারি বিএড কলেজকে ঘিরে বিতর্কের আবহের মধ্যেই ত্রিপুরায় নিয়োগের দাবিতে সরব হলেন ২০২৪…

ByByReshmi Debnath Sep 7, 2026

জিবি হাসপাতালে রোগীদের ভোগান্তি, হুইলচেয়ার-ট্রলির অভাবে দুর্ভোগের অভিযোগ

আগরতলা, ৭ সেপ্টেম্বর: রাজ্যের প্রধান চিকিৎসাকেন্দ্র জিবি হাসপাতালে রোগীদের পরিষেবা নিয়ে ফের প্রশ্ন উঠেছে। হাসপাতালে চিকিৎসা নিতে আসা…

ByByReshmi Debnath Sep 7, 2026
Scroll to Top