News Flash

  • Home
  • দেশ
  • Rescue Operation: দিল্লিতে নির্মীয়মান বহুতল ভেঙে মৃত দুই, জোর তৎপরতায় চলছে উদ্ধারকাজ
Image

Rescue Operation: দিল্লিতে নির্মীয়মান বহুতল ভেঙে মৃত দুই, জোর তৎপরতায় চলছে উদ্ধারকাজ

নয়াদিল্লি, ২৫ এপ্রিল (হি.স.): দিল্লির সত্য নিকেতন এলাকায় নির্মীয়মান বহুতল ভেঙে মৃত্যু হয়েছে দু’জনের। এছাড়াও কমপক্ষে ৪-৫ জন ভগ্নস্তূপের নীচে আটকে রয়েছেন বলে মনে করা হচ্ছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর আধিকারিক গোবর্ধন বাইরওয়া জানিয়েছেন, এখনও পর্যন্ত দু’টি দেহ উদ্ধার হয়েছে। ৪-৫ জন আটকে রয়েছেন। উদ্ধারকাজ চলছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অন্তত পাঁচ শ্রমিক তলায় আটকে আছেন। ধ্বংসস্তূপের তলা থেকে শ্রমিকদের বের করে আনার চেষ্টা চলছে।

যদিও পুরসভা জানিয়েছে, বাড়িটি দুর্ঘটনাপ্রবণ বলে আগেই ঘোষণা করা হয়েছিল। বাড়ির মালিককে নোটিস পাঠানো হয়েছিল। কিন্তু তারপরেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। দক্ষিণ দিল্লি পুরসভার মেয়র মুকেশ সুরিয়ান বলেন, ‘যাঁর বাড়ি তিনি সংস্কার করতে চেয়েছিলেন। আমরা বাড়িটি দুর্ঘটনাপ্রবণ ঘোষণা করে মার্চ মাসে নোটিস পাঠিয়েছিলাম। তারপরেও কোনও ব্যবস্থা না নেওয়ায় এপ্রিল মাসের ১৪ তারিখ পুলিশকে জানানো হয়।

Releated Posts

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

তেজপুর বিশ্ববিদ্যালয়ে তদন্ত রিপোর্ট প্রকাশের দাবিতে কেন্দ্রের হস্তক্ষেপ চাইলেন পড়ুয়া ও গবেষকরা

গুয়াহাটি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): তেজপুর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয় নিয়ে গঠিত বিধিবদ্ধ তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশে বিলম্বের অভিযোগ তুলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ইএইউ-র সঙ্গে বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত করতে উদ্যোগ, আন্দ্রে স্লেপনেভের সঙ্গে বৈঠকে পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): প্রস্তাবিত ভারত-ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া এবং বাজারে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top