News Flash

  • Home
  • দেশ
  • Arrested : হরিদেবপুরে অস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেফতার ৪
Image

Arrested : হরিদেবপুরে অস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেফতার ৪

কলকাতা, ২৪ এপ্রিল (হি. স.): হরিদেবপুরে অস্ত্র উদ্ধারের ঘটনায় নয়া তথ্য। অস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেফতার ৪। ধৃতদের রবিবার তোলা হবে আদালতে।

শনিবার হরিদেবপুর এলাকার ৪১ পল্লি ক্লাবের সামনে একটি পরিত্যক্ত অটোর মধ্যে উদ্ধার হয় ১৯টি তাজা বোমা। শুধু তাজা বোমা নয় সঙ্গে একটি আগ্নেয়াস্ত্র ও দু’টি কার্তুজ উদ্ধার হয়। প্রথমে স্থানীয়রাই তা দেখতে পেয়ে খবর দেয় হরিদেবপুর থানায়। পুলিশ এসে বোমা, আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ উদ্ধার করে। জানা গিয়েছে, পরিত্যক্ত ওই অটোটি হরিদেবপুর রুটের নয়। বিজয়গড় থেকে চক্রবেড়িয়া রুটের। এরপরই তদন্ত শুরু করে পুলিশ।

সিসিটিভি ফুটেজের সূত্র ধরে চারজনকে রবিবার ভোর রাতের দিকে গ্রেফতার করে পুলিশ । পুলিশ সূত্রে খবর,ধৃতদের রবিবারই তোলা হবে আদালতে । ওই অটোর ভিতর কেন বোমা ও অস্ত্রশস্ত্র মজুত করা হল এই ঘটনার সঙ্গে আর কারা জড়িত তদন্ত শুরু করেছে পুলিশ ।

Releated Posts

পরিবারতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে তৃণমূল চলতে পারে না: রিতব্রত

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসকে কোনওভাবেই পরিবারতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে পরিচালনা করতে দেওয়া উচিত নয় বলে মন্তব্য…

ByByNews Desk Sep 12, 2026

সীমান্তের কাছে এসএসবি-এর অভিযানে মাদক ও আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার ৫

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তের কাছে গত দু’দিনে পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক ও একটি অবৈধ আগ্নেয়াস্ত্র…

ByByNews Desk Sep 12, 2026

সরকারের নিষ্ক্রিয়তায় অন্ধকারে কর্নাটক, বিদ্যুৎ সংকট নিয়ে সরব বিজেপি

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকে বিদ্যুৎ সংকট নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিজেপির প্রবীণ নেতা তথা…

ByByNews Desk Sep 12, 2026

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top