News Flash

  • Home
  • খেলা
  • ‌নিয়ম রক্ষার ম্যাচ খেলতে আজ মাঠে নামছে ত্রিপুরা
Image

‌নিয়ম রক্ষার ম্যাচ খেলতে আজ মাঠে নামছে ত্রিপুরা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৩ এপ্রিল।। নিয়ম রক্ষার ম্যাচ খেলতে আজ মাঠে নামবে ত্রিপুরা। প্রতিপক্ষ অপর দুর্বল দল ছত্তিশগড়। তিরুবন্তপূরমের গ্রীণফিল্ড স্টেডিয়ামে হবে ম্যাচটি। সিনিয়র মহিলাদের টি-‌২০ ক্রিকেটে। দুদলই আপাতত ৪ টি করে ম্যাচ খেলে নিয়েছে। জয় পেয়েছে মাত্র ১ টিতে। আপাতত ‘‌বি’ গ্রুপে ত্রিপুরা রয়েছে ৪ নম্বর স্থানে। পরের স্থানেই রয়েছে ছত্তিশগড়। আসরে ত্রিপুরার ব্যাটসম্যানরা চূড়ান্ত ব্যর্থ হলেও অন্নপূর্ণারা চাইছেন শেষ‌ ম্যাচ জয় পেয়ে রাজ্যে ফিরতে। এদিন বিশ্রাম দেওয়া হয় ক্রিকেটারদের।পর পর তিন ম্যাচ পরাজিত হয়ে মানসিকভাবে অনেকটা ভেঙ্গে পড়েছেন ত্রিপুরার ক্রিকেটাররা। দুই কোচ রূমা দাস এবং রিমা চক্রবর্তী চেষ্টা করছেন গোটা দলকে উজ্জীবিত করতে। আজ শেষ ম্যাচে প্রথম একাদশে কিছুটা পরিবর্তন করা হতে পারে বলে জানা গেছে।

Releated Posts

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026

সিডব্লিউজি ২০২৬: গ্লাসগোতে প্রথম দিনেই লন বোলসে ভারতের অভিযান, রাতে উদ্বোধনী অনুষ্ঠান

গ্লাসগো, ২২ জুলাই (আইএএনএস): স্কটল্যান্ডের গ্লাসগোতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস ২০২৬। ৭৪টি দেশ ও অঞ্চলের প্রায়…

ByByNews Desk Jul 22, 2026
Scroll to Top