News Flash

Image

পাগলা কুকুরের কামড়ে আক্রান্ত ৮

খোয়াই, ২৩ এপ্রিল : খোয়াই থানাধীন পূর্ব চেবরি গাঁও সভার নাথ পাড়া চৌমুহনী এলাকায় পাগলা কুকুরের কামড়ে পুরুষ মহিলা সহ ৮ জন জখম হয়েছেন। এছাড়া আরো বেশ কয়েকটি গরু-ছাগল সহ অন্যান্য গৃহপালিত পশু-পাখিকেও কামড়িয়েছে পাগলা কুকুরটি। পাগলা কুকুরের কামড়ে জখম ৮ জনকে উদ্ধার করে স্থানীয় লোকজন খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যান। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জেলা হাসপাতাল থেকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তারা হল রায় মোহন দেবনাথ, উজ্জ্বলা দেবনাথ এবং খোকন রুদ্র পাল। পাগলা কুকুরের তাণ্ডবে  বিস্তীর্ণ এলাকা জুড়ে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়। স্থানীয় লোকজন রাহাত পাগলা কুকুরটিকে আটক করে পিটিয়ে হত্যা করেছেন। স্থানীয় বাসিন্দারা জানান পাগলা কুকুরটিকে আটক করে হত্যা না করলে আরো বহু মানুষকে যখন করতে পারত। সে কারণে বাধ্য হয়েই তারা পাগলা কুকুরটিকে পিটিয়ে হত্যা করেছেন।

Releated Posts

সুকান্ত পল্লীতে ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাই, গ্রেপ্তার আরও এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর:  ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাইয়ের ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। এই নিয়ে…

ByByReshmi Debnath Sep 9, 2026

রোগীর মৃত্যুকে ঘিরে জিবি হাসপাতালে উত্তেজনা, চিকিৎসা পরিষেবা নিয়ে গাফিলতির অভিযোগ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বুধবার জিবি হাসপাতালে উত্তেজনা ছড়ায়। মৃতের পরিজন ও অন্যান্য রোগীর…

ByByReshmi Debnath Sep 9, 2026

উত্তর-পূর্বাঞ্চলীয়রা বহিরাগত নন, দিল্লিতে মণিপুরের সঙ্গীতশিল্পী চৌথম বিক্রম সিংহের মৃত্যুর ঘটনায় ক্ষোভ, ঘৃণাজনিত অপরাধ বন্ধের দাবি বীরজিৎ সিনহার

আগরতলা, ৯ সেপ্টেম্বর: দিল্লিতে মণিপুরের সুপরিচিত সঙ্গীতশিল্পী ও সঙ্গীত শিক্ষক চৌথম বিক্রম সিংহের মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ ও…

ByByReshmi Debnath Sep 9, 2026

মনোনয়ন প্রত্যাহারের চাপের অভিযোগে ক্ষোভ, ভোট বয়কটের হুঁশিয়ারি

বিশালগড়, ৯ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে চড়িলাম ব্লকের ধারিয়াতল ভিলেজের ৪ নম্বর ওয়ার্ডে রাজনৈতিক উত্তেজনা…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top