News Flash

  • Home
  • খেলা
  • Cricket : শান্তুর শতরান, অপূর্ব-‌র অলরাউন্ড পারফরম্যান্স, বড় ব্যবধানে জয় পেলো জগন্নাথ পাড়া পি সি
Image

Cricket : শান্তুর শতরান, অপূর্ব-‌র অলরাউন্ড পারফরম্যান্স, বড় ব্যবধানে জয় পেলো জগন্নাথ পাড়া পি সি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২২ এপ্রিল।। দুরন্ত শতরান, শান্তু মজুমদারের। আর এতেই জয় পেলো জগন্নাথ পাড়া প্লে সেন্টার। ১১২ রানে পরাজিত করলো কুষারঘাট তরুণ সঙ্ঘকে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত সিনিয়র ক্লাব লিগ ক্রিকেটে। শুক্রবার বাইখোড়া স্কুল মাঠে হয় ম্যাচটি। তাতে জগন্নাথ পাড়া প্লে সেন্টারের ২৮৩ রানের জবাবে কুষারঘাট তরুণ সঙ্ঘ ১৭১ রান করতে সক্ষম হয়। বিজয়ী দলের শান্টু মজুমদার ১২০ রান করেন।

এদিন সকালে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে জগন্নাথ পাড়া প্লে সেন্টার ৪৭.‌৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৮৩ রান করে। দলের পক্ষে শান্টু মজুমদার ১২৮ বল খেলে ১৭টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ১২০, অপূর্ব বিশ্বাস ৭০ বল খেলে ৮ টি বাউন্ডারির সাহায্যে ৫০ এবং সুরেন্দ্র রিয়াং ৪৫ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৭ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ৪৫ রান। কুষারঘাট তরুণ সঙ্ঘের পক্ষে কৃষান পাল (‌৪/‌৫১), প্রসেনজিৎ বৈদ্য (‌৩/‌৭২) এবং মিটুন দেবনাথ (‌২/‌৩৪) সফল বোলার।

জবাবে খেলতে নেমে কুষারঘাট তরুণ সঙ্ঘ ১৭১ রানি করতে সক্ষম হয়। দল সর্বোচ্চ ৬৬ রান পায় অতিরিক্ত খাতে। এছাড়া দলের পক্ষে মিঠুন দেবনাথ ৪৩ বল খেলে ৮ টি বাউন্ডারির সাহায্যে‌‌‌ ৩৬,দেবার্ঘ বনিক ৬২ বল খেলে ২টি বাউন্ডারির সাহায্যে ১৮ এবং কৃষান পাল ২৬ বল খেলে ২ টি  বাউন্ডারির সাহায্যে ১৩ রান করেন। জগন্নাথ পাড়া প্লে সেন্টারের পক্ষে বিপ্লব দাস (‌৩/‌২৩) এবং অপূর্ব বিশ্বাস (‌৩/‌৪৬) সফল বোলার।‌‌

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top