News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Attack : গৃহবধুর হামলায় আক্রান্ত স্বামী ও শ্বাশুড়ী
Image

Attack : গৃহবধুর হামলায় আক্রান্ত স্বামী ও শ্বাশুড়ী

বিশালগড়, ২২ এপ্রিল : বিশালগড়-র কৃষ্ণকিশোর নগরে পুত্রবধূর হাতে আক্রান্ত হয়েছেন শ্বাশুড়ী এবং স্বামী। ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে নয়টা নাগাদ কবির আহমেদের স্ত্রী তার মা এবং তাঁকে বেধড়ক মারধর করেন। তাতে স্বামী এবং শ্বাশুড়ী দুইজন আহত হন। আহতদের বিশালগড় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিশালগড় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বৃদ্ধা শ্বাশুড়ীকে আশঙ্কাজনক অবস্থায় আগরতলা জিবি হাসপাতালে স্থানান্তর করেন।

এ ব্যাপারে বিস্তারিত তথ্য দিতে গিয়ে কবীর আহমেদ জানান, দীর্ঘদিন ধরেই তাদের পরিবারে পারিবারিক কলহ চলছিল। পারিবারিক কলহের জেরে তার স্ত্রী বৃদ্ধা মাকে শারীরিকভাবে নির্যাতন চালিয়ে যাচ্ছিল। স্ত্রীর আক্রমণের হাত থেকে রেহাই পায়নি স্বামী কবীর আহমেদও। এ ধরনের সামাজিক অবক্ষয়ের খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। ঘটনায় জড়িত গৃহবধূর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে। আক্রান্ত স্বামী জানিয়েছেন, এ ব্যাপারে অভিযুক্ত স্ত্রীর বিরুদ্ধে তিনি বিশালগড় থানায় মামলা দায়ের করবেন। অভিযুক্তের বিরুদ্ধে কঠুর শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি।

Releated Posts

জীবনহানি ঠেকাতে সড়ক নিরাপত্তার বিষয়ে সরকার জনগণকে আরও সচেতন করতে বিভিন্ন কর্মসূচি রূপায়ণ করছে: পরিবহণমন্ত্রী

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: সড়ক দুর্ঘটনা প্রতিরোধে রাজ্য সরকার এখন থেকে স্টেট রোড সেফটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৬ প্রদান করবে। আজ…

ByByReshmi Debnath Sep 30, 2026

কাশীপুরে ব্যবসায়ীকে মারধর ও গুলি করে হত্যার চেষ্টার অভিযোগ, স্বর্ণের চেইন ছিনতাই

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: দোকানের কাজ সেরে বাড়ি ফেরার পথে এক ব্যবসায়ীকে আটকে মারধর এবং গুলি করে হত্যার চেষ্টার…

ByByTaniya Chakraborty Sep 30, 2026

স্কুটির ধাক্কায় নিয়ন্ত্রণ হারাল অটো, অল্পের জন্য প্রাণে বাঁচল ছাত্রীরা

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: আগরতলার মলয়নগর এলাকায় অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল মর্ডান ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের…

ByByTaniya Chakraborty Sep 30, 2026

মলয়নগরে ৬ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার, শ্রীনগর পুলিশের হাতে আটক যুবক

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে মলয়নগর এলাকা থেকে ৬ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করল…

ByByReshmi Debnath Sep 30, 2026
Scroll to Top