News Flash

  • Home
  • দেশ
  • দিল্লির রোহিণী আদালতে চলল গুলি, হতাহতের খবর নেই
Image

দিল্লির রোহিণী আদালতে চলল গুলি, হতাহতের খবর নেই

নয়াদিল্লি, ২২ এপ্রিল (হি.স.): গুলি চলল দিল্লির রোহিণী আদালত চত্বরে। শুক্রবার সকালে রোহিণী আদালতে কর্তব্যরত নাগাল্যান্ড পুলিশের এক কর্মীর সার্ভিস বন্দুক থেকে চলল গুলি। দুই আইনজীবীর মক্কেলদের মধ্যে ঝামেলা থামানোর চেষ্টা করছিলেন ওই পুলিশ কর্মী, আচমকাই তাঁর সার্ভিস বন্দুক থেকে গুলি চলে। গুলির শব্দে আদালতে চত্বরে আতঙ্কের পরিবেশ তৈরি হয়। এই ঘটনায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি।

পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, দুই আইনজীবীর মক্কেলদের মধ্যে ঝামেলা চলছিল। নাগাল্যান্ড পুলিশের একজন কর্মী, যিনি নিরাপত্তার দায়িত্বে ছিলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছিলেন এমন সময় তাঁর সার্ভিস বন্দুক থেকে গুলি চলে। গুলিটি গ্রাউন্ডে লাগে এবং কেউ আহত হননি। অসাবধানবশত না-কি অন্য কোনও কারণে গুলি চালানো হয়েছে, তা জানতে তদন্ত শুরু করা হয়েছে।

Releated Posts

প্রিয়াঙ্ক খাড়্গের ‘নিবন্ধন’ বিতর্কের আবহে ১০ জুলাই থেকে কর্নাটকে আরএসএসের প্রান্ত প্রচারক বৈঠক

নয়াদিল্লি/বেঙ্গালুরু, ১ জুলাই (আইএএনএস): কর্নাটকের বেলগাভিতে আগামী ১০ থেকে ১২ জুলাই পর্যন্ত তিন দিনব্যাপী প্রান্ত প্রচারক (রাজ্য প্রচারক)…

ByByNews Desk Jul 1, 2026

ভারত-নেপাল সীমান্তে দুটি পৃথক অভিযানে ১৬ লক্ষ টাকারও বেশি নগদ বাজেয়াপ্ত, আটক ২

কলকাতা, ১ জুলাই: পশ্চিমবঙ্গের শিলিগুড়ি সংলগ্ন ভারত-নেপাল সীমান্তে দুটি পৃথক অভিযানে প্রায় ১৬ লক্ষ টাকা নগদ বাজেয়াপ্ত করেছে…

ByByNews Desk Jul 1, 2026

দায়িত্ব, সম্মান ও ‘নেশন ফার্স্ট’-এর আদর্শে ভারতীয় সেনাবাহিনীকে নেতৃত্ব দেব: সেনাপ্রধান জেনারেল ধীরজ শেঠ

নয়াদিল্লি, ১ জুলাই: ভারতীয় সেনাবাহিনীর ৩১তম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করে জেনারেল ধীরজ শেঠ বলেছেন, তিনি দায়িত্ব, সম্মান…

ByByNews Desk Jul 1, 2026

উত্তরাখণ্ডে মধ্যরাতেই বিলুপ্ত হচ্ছে মাদ্রাসা বোর্ড, ১ জুলাই থেকে দায়িত্ব নেবে নতুন সংস্থা

দেহরাদুন, ৩০ জুন(আইএএনএস) : শিক্ষা নীতিতে বড় পরিবর্তনের পথে হাঁটছে উত্তরাখণ্ড সরকার। মঙ্গলবার মধ্যরাত থেকে রাজ্যের বর্তমান উত্তরাখণ্ড…

ByBySandeep Biswas Jun 30, 2026
Scroll to Top