News Flash

  • Home
  • দেশ
  • Accident: ধানবাদে পরিত্যক্ত খনিতে দুর্ঘটনা, ধসের তলায় আটকে বহু
Image

Accident: ধানবাদে পরিত্যক্ত খনিতে দুর্ঘটনা, ধসের তলায় আটকে বহু

ধানবাদ, ২১ এপ্রিল (হি.স.) : ঝাড়খণ্ডে ফের খনি দুর্ঘটনা। ধানবাদের একটি পরিত্যক্ত খনির একাংশ ধসে আটকে পড়েছেন বহু শ্রমিক। অন্তত ৫০ জন খনির ভিতর আটকে পড়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। পরিত্যক্ত ওই খনি থেকে বেআইনিভাবে কয়লা উত্তোলনের সময় বৃহস্পতিবার দুর্ঘটনাটি ঘটে।আটকে পড়াদের উদ্ধারের কাজ শুরু হয়েছে।

জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা নাগাদ ৬০ ফুটের একটি কাঁচা রোড ভেঙে পড়ে। ওই রাস্তার কাছের একটি কয়লা খনির লিজ নিয়েছে ভারত কুকিং কোল লিমিটেড। ধানবাদের ডেপুটি কমিশনারের দাবি, খনি দুর্ঘটনায় এখনও পর্যন্ত কারওর চাপা পড়ার খবর মেলেনি। কারও মৃত্যুও হয়নি। প্রসঙ্গত, পরিত্যক্ত খনিতে ধস নামার ঘটনা অহরহ ঘটছে ঝাড়খণ্ডে। গত ফেব্রুয়ারিতে ধানবাদেরই একটি কয়লা খনিতে ধস নেমে মৃতু হয় একাধিক শ্রমিকের। মৃতদের অধিকাংশ ছিলেন মহিলা। দুর্ঘটনার সময় সেখানে বেআইনিভাবে কয়লা উত্তোলন করছিলেন তাঁরা। তারপরই ধস নামায় আটকে পড়েন বহু। শেষ পর্যন্ত উদ্ধার হয় ৬ জনের দেহ।

Releated Posts

মূল্যবৃদ্ধি, বেকারত্ব ও পরীক্ষায় দুর্নীতির বিরুদ্ধে তিন মাসের দেশব্যাপী আন্দোলনে নামছে কংগ্রেস

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): মূল্যবৃদ্ধি, বেকারত্ব, পরীক্ষায় দুর্নীতি, সামাজিক বৈষম্য এবং উপসাগরীয় অঞ্চলের সংঘাতের প্রেক্ষিতে দেশের কূটনৈতিক অবস্থান…

ByByNews Desk Jun 11, 2026

ভুয়ো হেলিকপ্টার বুকিং ওয়েবসাইট চক্রের পর্দাফাঁস, তিন সাইবার প্রতারক গ্রেফতার দিল্লি পুলিশের

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ভুয়ো অনলাইন হেলিকপ্টার বুকিং ওয়েবসাইট তৈরি করে সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা…

ByByNews Desk Jun 11, 2026

শুভেন্দু অধিকারী সরকারের শিক্ষাদফতর ভাগের সিদ্ধান্তের নেপথ্যে একাধিক লক্ষ্য: বিজেপি সূত্র

কলকাতা, ১১ জুন (আইএএনএস): শুভেন্দু অধিকারী সরকারের সাম্প্রতিক মন্ত্রিসভায় স্কুল শিক্ষা ও উচ্চশিক্ষা দফতরের জন্য পৃথক দুই মন্ত্রী…

ByByNews Desk Jun 11, 2026

‘উসকানিমূলক’ মন্তব্যের অভিযোগে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় অভিযোগ

কলকাতা, ১০ জুন (আইএএনএস): প্রাক্তন রাজ্য মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ‘অশালীন’, ‘মহিলাবিদ্বেষী’ এবং ‘উসকানিমূলক’…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top