News Flash

  • Home
  • খেলা
  • TCA : ডা. মানিক সাহার ডাকা বৈঠক নীতিহীন, ‘অবজেকশন’ টিসিএ সচিব তিমির চন্দের
Image

TCA : ডা. মানিক সাহার ডাকা বৈঠক নীতিহীন, ‘অবজেকশন’ টিসিএ সচিব তিমির চন্দের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ এপ্রিল।। কোন সংস্থার এক্সিকিউটিভ প্রধান হলেন সম্পাদক। স্বাভাবিক নিয়মে সম্পাদক বর্তমান থাকলে এবং সাংগঠনিক ক্রিয়া-কলাপ চালাতে কোন অসুবিধা না হলে, সভাপতির পরামর্শক্রমে সাংগঠনিক যে-কোনও বৈঠক বা সভা ডাকবেন সম্পাদক নিজে। সেটাই মূলতঃ সাংবিধানিক বিধি সকল সংস্থা, ক্লাব ও সংগঠনের। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের মতো বৃহৎ মানের একটি ক্রীড়া সংগঠনে ঘটে চলেছে তার ব্যতিক্রম।

সম্প্রতি সভাপতি তথা নবনির্বাচিত সাংসদ ডা. মানিক সাহা ২২ এপ্রিল, শুক্রবার ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের এপেক্স কাউন্সিল-এর এক বিশেষ বৈঠক তলব করেছেন। আজ, বুধবার টিসিএ-র সম্পাদক তিমির চন্দ এই বিষয়টি ভুল হচ্ছে বলে চিঠির মাধ্যমে ‘অবজেকশন’ জানিয়েছেন। সভাপতি ডা. মানিক সাহার উদ্দেশ্যে লিখিত এক চিঠিতে বিশেষ বৈঠক ডাকা যথার্থ নয় বলে, তা প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন। এ বিষয়ে বৈঠক ডাকার যথাযথ অথরিটিও ওনার নেই বলে চিঠিতে উল্লেখ করেছেন। টিসিএ-র মেমোরেন্ডামে নির্দিষ্ট উপধারা অনুযায়ী রাজ্যসভার সাংসদ নির্বাচিত হওয়ার পরিপ্রেক্ষিতে ক্রীড়া সংস্থার সভাপতি পদে তিনি আসীন থাকতে পারেন না বলেও চিঠিতে সচিব তিমির চন্দ উল্লেখ করেছেন।

বলাবাহুল্য, সচিব তিমির চন্দ সমস্ত রীতিনীতি মেনেই ‘অবজেকশন লেটার’-এর মাধ্যমে বৈঠকের নোটিশ প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন বলে বিশ্বস্ত সূত্রে প্রাপ্ত খবর। তবে এ বিষয়ে টিসিএ-র বর্তমান কমিটি এবং এপেক্স কাউন্সিল কী ভূমিকা গ্রহণ করে, তাই এখন দেখার বিষয়।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top