News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Accident : দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু বিশালগড় হাসপাতালে, চিকিৎসায় গাফিলতির অভিযোগ
Image

Accident : দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু বিশালগড় হাসপাতালে, চিকিৎসায় গাফিলতির অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ এপ্রিল৷৷ বিশালগড় হাসপাতালের চিকিৎসকের গাফিলতিতে দুর্ঘটনাগ্রস্ত এক রোগীর মৃত্যু হয়েছে বলে গুরুতর অভিযোগ উঠেছে৷

ঘটনার বিবরণে জানা যায় সোমবার রাত সাড়ে আটটা নাগাদ আমতলী থানা এলাকার দারোগাবাড়ি এলাকায় বাইক দুর্ঘটনায় গুরুতর ভাবে আহত হয় অমর ভৌমিক নামে এক যুবক৷ দুর্ঘটনার পর আহত যুবককে দমকল বাহিনীর জওয়ানরা উদ্ধার করে বিশালগড় হাসপাতালে নিয়ে যায়৷ দীর্ঘ দেড় ঘণ্টা পর বিশালগড় হাসপাতালে ওই যুবকের মৃত্যু হয়৷

ঘটনার খবর পেয়ে ওই যুবকের পরিবারের লোকজনরা হাসপাতালে ছুটে আসেন৷ পরিবারের লোকজনদের তরফ থেকে অভিযোগ করা হয়েছে চিকিৎসকের গাফিলতির কারণেই পথ দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু হয়েছে৷ তাদের অভিযোগ কর্তব্যরত চিকিৎসক সঙ্গে সঙ্গে তাকে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য হাপানিয়া কিংবা জিবি হাসপাতালে স্থানান্তর করে দিলে হয়তো তাকে বাঁচানো সম্ভব হতো৷

এই ঘটনাকে কেন্দ্র করে মৃতের আত্মীয়-পরিজনদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ উল্লেখ্য বিশালগড় হাসপাতালের বিরুদ্ধে বারবার এই ধরনের অভিযোগ উঠে আসতে শুরু করেছে৷

Releated Posts

আগরতলা রেলস্টেশনে ৬.৫৪ কোটি টাকার নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার, গ্রেফতার ১

আগরতলা, ২ জুলাই: রাজ্যের অন্যতম বড় মাদকবিরোধী অভিযানে আগরতলা রেলস্টেশন থেকে প্রায় ৬.৫৪ কোটি টাকা মূল্যের কোডিনযুক্ত নিষিদ্ধ…

ByByTaniya Chakraborty Jul 2, 2026

নলছড়ে অস্ত্রের মুখে দুঃসাহসিক ডাকাতি, লুট সোনা-নগদ ও ডিএসএলআর ক্যামেরা

আগরতলা, ২ জুলাই : সিপাহিজলা জেলার নলছড়ের মায়ারানী উত্তরপাড়ায় এক গৃহবধূকে ধারালো অস্ত্রের মুখে রেখে সোনা, নগদ অর্থ…

ByByReshmi Debnath Jul 2, 2026

প্রযুক্তিতে অনভিজ্ঞ প্রবীণদের অনলাইন কেস ট্র্যাক না করার জন্য শাস্তি দেওয়া যায় না: ত্রিপুরা হাইকোর্ট

আগরতলা, ২ জুলাই: প্রযুক্তিতে অনভিজ্ঞ প্রবীণ নাগরিকদের আদালতের ওয়েবসাইটে মামলা অনুসরণ না করার কারণে শাস্তি দেওয়া বা তাদের…

ByByTaniya Chakraborty Jul 2, 2026

সোনামুড়ায় উদ্ধার বাংলাদেশের দুই কিশোরী, জাল ভারতীয় পরিচয়পত্র চক্রের তদন্তে প্রশাসন

আগরতলা, ২ জুলাই: সিপাহিজলা জেলার সোনামুড়া থানার অন্তর্গত তামসাবাড়ি ও উরমাই গ্রামে যৌথ অভিযানে বাংলাদেশের দুই নাবালিকা কিশোরীকে…

ByByTaniya Chakraborty Jul 2, 2026
Scroll to Top