News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Liquor : দাতারামে প্রচুর পরিমাণে বিলেতী মদ উদ্ধার
Image

Liquor : দাতারামে প্রচুর পরিমাণে বিলেতী মদ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ এপ্রিল৷৷ উদয়পুরের দাতারাম এলাকায় চন্দন মজুমদারের বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশী মদ উদ্ধার করতে সক্ষম হয়েছে আর কে পুর থানার পুলিশ৷ সংবাদ সূত্রে জানা যায় দাতারাম বাড়ি এলাকার চন্দন মজুমদার এর বাড়ীতে দীর্ঘদিন ধরেই বেআইনিভাবে বিলেতী মদ মজুদ রাখা হতো৷ সেখান থেকে ওইসব বিলাতী মদ বিভিন্ন জায়গায় সরবরাহ করা হতো৷ সুনিদৃষ্ট খবরের ভিত্তিতে আর কে পুর থানার পুলিশ তার বাড়িতে হানা দিয়ে সাফল্য পেয়েছে৷ প্রচুর পরিমাণ বিদেশী মদ উদ্ধার করা সম্ভব হলেও বাড়ির মালিককে আটক করতে পারেনি পুলিশ৷ এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে৷

এ বিষয়ে বিস্তারিত তথ্য দিতে গিয়ে আর কে পুর থানার ওসি বাবুল দেব এবং মহকুমা পুলিশ আধিকারিক ধ্রুব নাথ জানিয়েছেন তাদের কাছে আগাম খবর ছিল চন্দন মজুমদারের বাড়িতে বেআইনিভাবে বিলেতি মদ সহ অন্যান্য নেশাজাতীয় সামগ্রী মজুদ রাখা হয়েছে৷ সেই খবরের ভিত্তিতে অভিযান চালাতে গিয়ে পুলিশ সাফল্য পেয়েছে৷ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করেছে পুলিশ৷ এ ধরনের অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে৷

Releated Posts

বার্ষিক পূজার দিনেই মন্দিরে দুঃসাহসিক চুরি, চাঞ্চল্য বিশালগড়ে

বিশালগড়, ১০ সেপ্টেম্বর: বার্ষিক পূজার দিনেই মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে বিশালগড়ের রাউৎখলা এলাকায়। ঐতিহ্যবাহী…

ByByReshmi Debnath Sep 10, 2026

কালীমন্দিরে চুরি, বাধা দিতে গিয়ে আক্রান্ত, পুলিশের হাতে গ্রেপ্তার অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শ পল্লী এলাকায় একটি বাড়ির কালীমন্দিরে চুরির অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

সুকান্ত পল্লীতে ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাই, গ্রেপ্তার আরও এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর:  ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাইয়ের ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। এই নিয়ে…

ByByReshmi Debnath Sep 9, 2026

রোগীর মৃত্যুকে ঘিরে জিবি হাসপাতালে উত্তেজনা, চিকিৎসা পরিষেবা নিয়ে গাফিলতির অভিযোগ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বুধবার জিবি হাসপাতালে উত্তেজনা ছড়ায়। মৃতের পরিজন ও অন্যান্য রোগীর…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top