News Flash

  • Home
  • দেশ
  • BJP : মুর্শিদাবাদ বিজেপিতে ভাঙন, জেলা সভাপতির বিরুদ্ধে বিদ্রোহ ২ বিধায়কের
Image

BJP : মুর্শিদাবাদ বিজেপিতে ভাঙন, জেলা সভাপতির বিরুদ্ধে বিদ্রোহ ২ বিধায়কের

বহরমপুর, ১৭ এপ্রিল (হি.স.) : মুর্শিদাবাদ জেলা বিজেপিতে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। জেলা সভাপতির বিরুদ্ধে তোপ দেগে রাজ্য কমিটির সম্পাদক পদ থেকে সরে দাঁড়ালেন মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ এবং দু’জন রাজ্য কমিটির সদস্য। ওই সদস্যের মধ্যে বহরমপুরের বিধায়ক কাঞ্চন মৈত্র রয়েছেন।

রবিবার বহরমপুরে সাংবাদিক সম্মেলন করে গৌরীশঙ্কর ঘোষ জানান, জেলা মণ্ডল সভাপতি পদের জন্য ৫১ জনের নাম পাঠানো হয়েছিল। তাতে ১৮ জনের নাম বাদ দিয়ে দলের জেলা সভাপতি নিজের ইচ্ছেমতো লোকদের ঢুকিয়েছেন। ওই ঘটনা বারবার রাজ্য নেতৃত্বকে বলা সত্ত্বেও কোনও কাজ হয়নি। সে কারণেই তিনি রাজ্য কমিটির সম্পাদক পদ থেকে পদত্যাগ করছেন এবং বিজেপিকে টিকিয়ে রাখতে আলাদা সংগঠন করবেন জেলায় বলেও হুঁশিয়ারি দিয়েছেন বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ।

অন্যদিকে, বহরমপুর বিধানসভার বিধায়ক কাঞ্চন মৈত্র বলেন, জেলা বিজেপি সভাপতি তুঘলকি আচরণ করছেন। নিজের ইচ্ছামতো চলছেন। তার ফল ভুগতে হচ্ছে বিভিন্ন নির্বাচনে। সে কারণে তিনি রাজ্য কমিটির সদস্যপদ থেকে সরে দাঁড়ালেন। এদিন অন্য আরেকজন রাজ্য কমিটির সদস্য বাণী গঙ্গোপাধ্যায়ও পদত্যাগ করেন।

Releated Posts

দিল্লিতে বেআইনি ও বিপজ্জনক ভবনের বিরুদ্ধে ভাঙা অভিযান শুরু এমসিডির

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী দিল্লির বিভিন্ন এলাকায় বেআইনি ও বিপজ্জনক ভবন চিহ্নিত করে ভাঙার অভিযান শুরু করেছে…

ByByNews Desk Sep 9, 2026

‘বল্লারি চলো’ শেষ পর্বে, কর্ণাটকের রাজনীতিতে মোড় ঘোরাবে পদযাত্রা: বিজেপি সভাপতি বিজয়েন্দ্র

বল্লারি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটক বিজেপির ১০ দিনের ‘বল্লারি চলো’ পদযাত্রা বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) শেষ দিনে প্রবেশ করতে…

ByByNews Desk Sep 9, 2026

রায়বরেলিতে ‘জনতা দরবার’ রাহুল গান্ধীর, উপস্থিত সমাজবাদী পার্টির কর্মীরাও

রায়বরেলি (উত্তরপ্রদেশ), ৯ সেপ্টেম্বর (আইএএনএস): নিজের লোকসভা কেন্দ্র উত্তরপ্রদেশের রায়বরেলি সফরের শেষ দিনে বুধবার ‘জনতা দরবার’ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 9, 2026

আট অভিযানে ৭৪০ কেজি গাঁজা-চরস বাজেয়াপ্ত, গ্রেফতার ১৩

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): গত দুই সপ্তাহে দেশজুড়ে আটটি বড় অভিযানে প্রায় ৭৪০ কেজি গাঁজা ও চরস বাজেয়াপ্ত…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top