News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বহি:রাজ্যের দুই শ্রমিককে মারধর, টাকা ছিনতাই
Image

বহি:রাজ্যের দুই শ্রমিককে মারধর, টাকা ছিনতাই

উদয়পুর, ১৬ এপ্রিল : মন্দির নগরী উদয়পুরের চন্দ্রপুর এলাকায় বহি:রাজ্যের ২ শ্রমিককে মারধর করে নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ২ আক্রান্ত শ্রমিকের নাম হল শের বাহাদুর সিংহ এবং ধর্ম রাম। তাদের একজনের বাড়ি রাজস্থান এবং অপরজনের বাড়ি মধ্যপ্রদেশে। তারা দুজনেই কাজের উদ্দেশ্যে রাজ্যে এসেছিল বলে জানা গেছে।

শনিবার সকালে তাদেরকে মারধর করে তাদের কাছ থেকে ৮ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায় বলে তারা আর কে পুর থানায় অভিযোগ জমা পড়েছে। অভিযোগ পাওয়ার পর পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য তৎপরতা শুরু করেছে। ইতিমধ্যেই দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে প্রাপ্ত সংবাদে জানা গেছে।

ঘটনার সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকার জনমনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ছিনতাইকারীদের গ্রেফতার এবং কঠোর শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে। এই ঘটনার পেছনে অন্য কোনো কারণ আত্মগোপন করে রয়েছে কিনা তাও খতিয়ে দেখার দাবি উঠেছে।

Releated Posts

কলেজছাত্রীকে কুপ্রস্তাব ও উত্যক্তের অভিযোগে যুবক আটক, খোয়াই মহিলা থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: এক কলেজপড়ুয়া ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া এবং দীর্ঘদিন ধরে উত্যক্ত করার অভিযোগে এক যুবককে…

ByByReshmi Debnath Jul 27, 2026

তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমে রিচার্জ পরিষেবা নিয়ে গ্রাহকদেরক্ষোভ, সাংবাদিকের প্রশ্নে উত্তপ্ত পরিস্থিতি

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৭  জুলাই: তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমের রিচার্জ পরিষেবা নিয়ে সোমবার চরম ভোগান্তির মুখে পড়েন বহু গ্রাহক।…

ByByReshmi Debnath Jul 27, 2026

প্রশ্নপত্র ফাঁস, শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি ও ছাত্র আন্দোলন নিয়ে কেন্দ্রকে তোপ প্রদেশ কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: উচ্চশিক্ষা ও চাকরির বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ধারাবাহিক প্রশ্নপত্র ফাঁস, দুর্নীতি এবং শিক্ষা ব্যবস্থার…

ByByReshmi Debnath Jul 27, 2026

দলবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া সাংগঠনিক ব্যবস্থা বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: দলীয় শৃঙ্খলাভঙ্গ ও ধারাবাহিক দলবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া…

ByByReshmi Debnath Jul 27, 2026
Scroll to Top