শ্রীনগর, ১৬ এপ্রিল : শ্রীনগর থানার আনন্দনগরে এক কিশোরীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। নিজ বাড়ি থেকে কিশোরীর মৃতদেহ উদ্ধার হয়েছে বলে জানা গেছে।ঘটনার বিবরণে প্রকাশ, শনিবার সকালে বাড়িতে ঝুলন্ত মৃতদেহটি দেখতে পেয়ে পরিবারের লোকজনরা প্রতিবেশীদের ডেকে আনেন এবং চিৎকার-চেঁচামেচি শুরু করেন। চিৎকার চেঁচামেচি শুনে স্থানীয় লোকজনরা বাড়িতে এসে ভিড় করেন। খবর পাঠানো হয় শ্রীনগর থানায়। খবর পেয়ে শ্রীনগর থানার পুলিশ সেখানে ছুটে আসে। সেখান থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জিবি হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে কীভাবে এবং কেন ওই কিশোরী আত্মহত্যার পথ বেছে নিয়েছে সে ব্যাপারে পরিবারের লোকজন কিছুই জানেন না। স্বাভাবিক কারণেই কিশোরীর মৃত্যুর ঘটনায় স্থানীয় জনগণের নানা কৌতূহলের সৃষ্টি হয়েছে। শ্রীনগর থানার পুলিশ প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যু জনিত মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের পর এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে বলে পুলিশ জানিয়েছে।

নিজ বাড়িতে কিশোরীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
Tags:
Releated Posts
নিট পরীক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছেঃ জেলাশাসক
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন: আগামী ২১ জুন সারা দেশের সাথে রাজ্যেও নিট পরীক্ষা (ন্যাশনাল ইলিজিবিলিটি কাম এন্ট্রান্স…
অবিরাম বর্ষণে বেহাল বামুটিয়া বিধানসভার রাস্তাঘাট, চরম দুর্ভোগে সাধারণ মানুষ
বামুটিয়া, ১৯ জুন : টানা বর্ষণের জেরে বামুটিয়া বিধানসভার বিভিন্ন এলাকার রাস্তাঘাটের অবস্থা ক্রমশই বেহাল হয়ে উঠেছে। কামালঘাট,…
টিটিএএডিসি শিক্ষা বিভাগের ইএম-এর কাছে ৬ দফা দাবিতে ডেপুটেশন টিএসইউ-এর
আগরতলা, ১৮ জুন: শিক্ষা পরিকাঠামোর উন্নয়ন সহ ৬ দফা দাবিতে টিটিএএডিসি-র শিক্ষা বিভাগের এক্সিকিউটিভ মেম্বার (ইএম) সি. কে.…
পোয়াংবাড়ি ভিলেজে তিপরা মথা-বিজেপি কর্মীদের মধ্যে উত্তেজনা, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে
আগরতলা, ১৮ জুন : দক্ষিণ ত্রিপুরার করবুক মহকুমার অন্তর্গত পোয়াংবাড়ি এডিসি ভিলেজে বৃহস্পতিবার তিপরা মথা পার্টি ও বিজেপি…


















