News Flash

  • Home
  • ত্রিপুরা
  • লংতরাইভ্যালিতে ১০ দলীয় সিনিয়র লীগ ক্রিকেট টুর্ণামেন্টে শুরু ২০শে
Image

লংতরাইভ্যালিতে ১০ দলীয় সিনিয়র লীগ ক্রিকেট টুর্ণামেন্টে শুরু ২০শে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৬ এপ্রিল।। লংতরাইভ্যালি মহকুমার সিনিয়র লীগ ক্রিকেট শুরু হচ্ছে ২০ এপ্রিল থেকে। এবছর আসরে অংশ নিচ্ছে ১০টি দল। এবারই প্রথম আসরে এতগুলো দল অংশ নিচ্ছে। এর আগে আসরে অংশ নিয়েছিলো ৮ দল। এবার আসরে অংশ নিয়েছে গেলো বারের চ্যাম্পিয়ন বুলেট ক্লাব, ঐকতান ক্লাব, স্পোর্টস ক্লাব, শান্তি নিকেতন সঙ্ঘ, ইয়ং ব্লাড ক্লাব, আইতরমা ক্লাব, একতা সঙ্ঘ, সালকা বাদল, বিরাশি মাইলের স্টার সিকার এবং কল্পতরু ট্রাস্ট। খেলা হবে ঘাগরাছড়া স্কুল এবং ধূমাছড়া স্কুলে। আগামী দু-‌একদিনের মধ্যেই ঘোষিত হবে আসরের ক্রীড়া সূচী। মহকুমা ক্রিকেট সংস্থার সচিব উত্তম দেববর্মণ বলেন, “মহকুমার ক্রিকেটকে আরও উন্নত করা আমাদের একমাত্র লক্ষ্য। তা মাথায় রেখেই বিভিন্ন দলকে আসরে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিলো। এবছর দুটি বেশী দল অংশ নিচ্ছে। আগামীবছর আরও বেশী দল যাতে অংশ নিতে পারে সেদিকে বিশেষ নজর দেওয়া হবে।” সুষ্ঠুভাবে টুর্নামেন্ট সম্পন্ন করার লক্ষ্যে তিনি সকলের সহযোগিতাও চেয়েছেন।

Releated Posts

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া

আগরতলা, ৩০ জুলাই : নিজ বাড়িতে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে এক বৃদ্ধার। তেলিয়ামুড়া থানাধীন…

ByByTaniya Chakraborty Jul 30, 2026

ঊনকোটি জেলা হাসপাতালের পরিষেবা উন্নয়নের দাবিতে মেডিকেল সুপারের সঙ্গে কংগ্রেস প্রতিনিধি দলের সাক্ষাৎ

কৈলাসহর, ৩০ জুলাই: ঊনকোটি জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং জনস্বার্থে একাধিক দাবি তুলে ধরে হাসপাতালের মেডিকেল সুপার…

ByByReshmi Debnath Jul 30, 2026

ধলেশ্বরে গাছের ডাল কাটতে গিয়ে পড়ে মৃত্যু শ্রমিকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: রাজধানী আগরতলার ধলেশ্বর ১৬ নম্বর রোড এলাকায় একটি বাড়িতে গাছের ডাল কাটার সময়…

ByByReshmi Debnath Jul 29, 2026

ছেলের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, আত্মহত্যার হুঁশিয়ারি অসহায় মায়ের

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২৯ জুলাই: ছেলের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের গুরুতর অভিযোগ তুলে আত্মহত্যার হুঁশিয়ারি দিলেন এক…

ByByReshmi Debnath Jul 29, 2026
Scroll to Top