News Flash

  • Home
  • বাণিজ্য
  • Elon Musk : ৪১ বিলিয়ন মার্কিন ডলারে টুইটার কিনে নেওয়ার প্রস্তাব এলন মাস্কের
Image

Elon Musk : ৪১ বিলিয়ন মার্কিন ডলারে টুইটার কিনে নেওয়ার প্রস্তাব এলন মাস্কের

ওয়াশিংটন, ১৪ এপ্রিল (হি.স.) : টুইটারের ১০০ শতাংশ শেয়ার কিনতে চান এলন মাস্ক। এমনই প্রস্তাব দিয়েছেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি। শেয়ার প্রতি ৫৪.২০ ডলার দর হাঁকিয়েছেন। বৃহস্পতিবার আমেরিকার সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে জানিয়েছেন এলন মাস্ক। টুইটারের চেয়ারম্যান ব্রেট টেলরকে প্রস্তাবটি পাঠিয়েছেন এলন মাস্ক। তাঁর মতে, বিশ্বজুড়ে বাকস্বাধীনতার প্ল্যাটফর্ম হিসেবে টুইটারের বিপুল সম্ভাবনা রয়েছে। সেই সম্ভাবনাকে কাজে লাগাতে চান টেসলা কর্তা। তিনি জানিয়ে দেন, এটাই তাঁর ‘বেস্ট এবং ফাইনাল অফার’। অফার গ্রহণ করা না হলে টুইটারের শেয়ার ছেড়ে দেওয়ার কথাও জানিয়েছেন। টুইটারের বিভিন্ন নীতি তাঁর না-পসন্দ। টুইটেই সমালোচনা করতেন তিনি। শেয়ার কেনার পরেও তিনি বোর্ড অফ ডিরেক্টর হিসেবে যোগ দেননি।

কিছুদিন আগে টুইটারের ৯.২ শতাংশ শেয়ার কেনেন এলন মাস্ক। তাঁর বিনিয়োগের পরই এক ধাক্কায় ২৬ শতাংশ বেড়ে যায় টুইটারের শেয়ার। এলন মাস্ক প্রায় ৭৩.৫ মিলিয়ন শেয়ার কেনেন। এবার গোটা টুইটারকেই কিনে নিতে চান টেসলা কর্তা। তাঁর মতে, যে কায়দায় টুইটারের কাজকর্ম চলছে তাতে সংস্থার উন্নতি সম্ভব নয়। বেসরকারি কোম্পানির মতো টুইটারের বদল দরকার। যে কারণে তিনি মাইক্রো ব্লগিং সাইটের ১০০ শতাংশ কেনার প্রস্তাব দেন। গোটা টুইটার কিনতে ৪১ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে হবে এলন মাস্ককে।

Releated Posts

২০৪৭ সালের মধ্যে ৩০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে ন্যায্য বাণিজ্য ও পুনর্ব্যবহারের উপর জোর পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ১২ আগস্ট (আইএএনএস): ২০৪৭ সালের মধ্যে ভারতকে ৩০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যে দেশের ব্যবসায়ী ও…

ByByNews Desk Aug 12, 2026

আদানির প্রকল্পস্থলে কাজ করা তরুণদের মধ্যে নিজের অতীতের ছায়া দেখেন গৌতম আদানি

আহমেদাবাদ, ১২ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্ত থেকে আদানি গোষ্ঠীর বিভিন্ন প্রকল্পস্থলে কাজ করতে আসা লক্ষ লক্ষ তরুণের…

ByByNews Desk Aug 12, 2026

২০৩১ অর্থবর্ষে ভারতের গাড়ির বাজার ৬১-৬৩ লক্ষ ইউনিটে পৌঁছতে পারে: মারুতি সুজুকি

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ২০৩০-৩১ অর্থবর্ষের মধ্যে ভারতের গাড়ির বাজার ৬১ থেকে ৬৩ লক্ষ ইউনিটে পৌঁছতে পারে এবং…

ByByNews Desk Aug 9, 2026

দেশে ইউরিয়া উৎপাদন বাড়াতে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর ইউরিয়া-২০২৬’-এ কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

নয়াদিল্লি, ১৫ জুলাই (আইএএনএস): দেশে ইউরিয়া উৎপাদন বৃদ্ধি এবং সার ক্ষেত্রে আত্মনির্ভরতা অর্জনের লক্ষ্যে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর…

ByByNews Desk Jul 15, 2026
Scroll to Top