News Flash

  • Home
  • মুখ্য খবর
  • উজ্জয়ন্ত প্রাসাদ প্রাঙ্গণে রাজ্যস্তরে বাবাসাহেব আম্বেদকরের জন্মজয়ন্তী পালিত
Image

উজ্জয়ন্ত প্রাসাদ প্রাঙ্গণে রাজ্যস্তরে বাবাসাহেব আম্বেদকরের জন্মজয়ন্তী পালিত

আগরতলা, ১৪ এপ্রিল : রাজধানীর উজ্জয়ন্ত প্রাসাদ প্রাঙ্গণে রাজ্যস্তরে বাবাসাহেব আম্বেদকরের ১৩১ তম জন্মজয়ন্তী পালিত হয়। সপ্তাহব্যাপী এক কর্মসূচি হাতে নিয়েছে ত্রিপুরা সরকারের তপশিলি জাতি কল্যাণ দপ্তর। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী ভগবান দাস, প্রাক্তন অধ্যক্ষ রেবতী মোহন দাস, বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় সহ অন্যান্যরা। 

এদিন ভগবান দাস বলেন, বাবা সাহেব আম্বেদকরের জন্ম জয়ন্তী উপলক্ষে দপ্তরের পক্ষ থেকে এবার সপ্তাহ ব্যাপী কর্মসূচী হাতে নেওয়া হয়েছে। এবারে যোগা প্রতিযোগিতা, বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা এবং কলেজ স্তরে বক্তব্য প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে বলে জানান তিনি। ২০ এপ্রিল রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্য ভিত্তিক সেমিনার এবং পুরস্কার বিতরনী অনুষ্ঠানের মাধ্যমে সাতদিন ব্যাপী কর্মসূচীর সমাপ্ত হবে বলে জানান তিনি।এছাড়াও প্রতিবার থেকে একটু ভিন্নভাবে এবারের জন্ম জয়ন্তীটি পালিত হচ্ছে বলে জানান তিনি। রাজ্য স্তরের পাশাপাশি প্রত্যেকটি জেলায় যথাযোগ্য মর্যাদায় দিনটি পালিত হচ্ছে এবং বিভিন্ন কর্মসূচিও গ্রহন করা হয়েছে বলে জানান মন্ত্রী ভগবান দাস।

Releated Posts

ত্রিপুরায় কমলা সতর্কতা: ঝড়-বৃষ্টির পূর্বাভাসে সতর্ক থাকার নির্দেশ প্রশাসনের

আগরতলা, ২৭ এপ্রিল: ত্রিপুরার বিভিন্ন জেলায় আগামী দুই দিন ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কায় কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া…

ByByTaniya Chakraborty Apr 27, 2026

খুমুলুঙে টিটিএএডিসি-র নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ

আগরতলা, ২৭ এপ্রিল : ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান এডিসি সদর দপ্তর…

ByByTaniya Chakraborty Apr 27, 2026

ঝুলন্ত মৃতদেহ উদ্ধার বৃদ্ধের, চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ২৭ এপ্রিল: নিজ বাড়ির বারান্দায় এক প্রবীণ ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। ওই তেলিয়ামুড়া থানাধীন জয়ন্ত কলইপাড়া…

ByByTaniya Chakraborty Apr 27, 2026

এডিসির শপথগ্রহণ অনুষ্ঠান বয়কট বিজেপির

আগরতলা, ২৬ এপ্রিল: এডিসির শপথগ্রহণ অনুষ্ঠান বয়কট করেছে বিজেপি। রবিবার এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান প্রাক্তন সাংসদ…

ByByReshmi Debnath Apr 26, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top