News Flash

  • Home
  • মুখ্য খবর
  • BSF-BGB : বিলোনীয়া সীমান্তে যুবক গুলিবিদ্ধ, ফ্ল্যাগ মিটিং বিএসএফ-বিজিবির
Image

BSF-BGB : বিলোনীয়া সীমান্তে যুবক গুলিবিদ্ধ, ফ্ল্যাগ মিটিং বিএসএফ-বিজিবির

বিলোনীয়া, ১৩ এপ্রিল৷৷ ভারতীয় যুবককে বাংলাদেশে ডেকে নিয়ে গুলি করার অভিযোগ উঠেছে৷ বাংলাদেশ বর্ডার গার্ড ঘটনা অস্বীকার করেছে৷ গোমতী জেলা হাসপাতালে আহত যুবকের চিকিৎসা চলছে৷ ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে৷সংবাদে প্রকাশ, পি আর বাড়ী থানার অন্তর্গত সিদ্ধিনগর মুসলিম পাড়া৷ পাড়াটি মুলত ভারত-বাংলাদেশ সীমান্ত কাঁটাতারের বাইরে ভারতীয় ভূখন্ডে অবস্থিত৷ বুধবার এলাকার যুবক আনোয়ার হোসেন (৩৫)কে ভারত-বাংলাদেশ সীমান্ত পিলার নং আই বি পি ২১৩৩ এর কাছ থেকে বাংলাদেশ ফুলগাজি পুলিশ ষ্টেশনের কাছে ডেকে নিয়ে গুলি করে বলে অভিযোগ৷ স্থানীয় মানুষ আনোয়ারকে রক্তাক্ত অবস্থায় কোন ক্রমে ভারত নিয়ে আসে৷ আহত আনোয়ারকে বিলোনীয়া হাসপাতালে ভর্তি করা হয়েছিল৷ সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক তাকে গোমতী জেলা হাসপাতাল উন্নত চিকিৎসার জন্য রেফার করেছেন৷

 স্থানীয মানুষের বক্তব্য, আনোয়ার পেশায় কৃষক ও দিন মজুর৷ তাকে রাবার বুলেট দিয়ে গুলি করা হয়৷ ঘটনার পরই বি এস এফ এবং বিজিবি-র মধ্যে ফ্লেগ মিটিং হয়েছে৷ জানা গেছে, দুই দেশের সীমান্ত বাহিনীর জরুরী মিটিংয়ে রাবার বুলেট দিয়ে কিংবা অন্য কোন ভাবে আনোয়ার হোসেনকে আঘাত করার কথা অস্বীকার করা হয়েছে৷ সীমান্ত এলাকায় গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য ও উত্তেজনা ছড়িয়ে পরে৷

Releated Posts

মণ্ডলস্তরে গোষ্ঠীকোন্দল নিয়ে মুখ খুললেন বিজেপি সভাপতি, দলবিরোধী কার্যকলাপে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: বিভিন্ন মণ্ডল এলাকায় নেতৃত্ব ও কর্মী-সমর্থকদের মধ্যে গোষ্ঠীকোন্দল এবং মণ্ডল নেতৃত্বের নির্দেশ কর্মী-সমর্থকদের একাংশ না মানার…

ByByReshmi Debnath Sep 15, 2026

জনগণের সমস্যার কথা শুনে দ্রুত সমাধানের ব্যবস্থা করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: জনস্বার্থের সঙ্গে সরাসরি সম্পর্কিত বিষয়গুলিতে প্রশাসনকে আরও সক্রিয়, সংবেদনশীল ও দায়িত্বশীল ভূমিকা পালন…

ByByReshmi Debnath Sep 15, 2026

সোহম পালের চিকিৎসায় পিএমএনআরএফ থেকে ৫০ হাজার টাকা সহায়তা মঞ্জুর, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সাংসদ বিপ্লবের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রামনগর নিবাসী সোহম পালের উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শিক্ষককে ঘিরে ছাত্র-নিগ্রহের অভিযোগে কড়া মাদ্রাসা কমিটি, আলোচনার পর অভিযোগ প্রত্যাহার

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: দারুন কুরআন ফুলবাড়িকান্দি বড়খলা হাফিজিয়া মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে শারীরিকভাবে প্রহার করার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top