News Flash

  • Home
  • বিদেশ
  • পাকিস্তানে সরকার পরিবর্তন এলওসি পরিস্থিতিতে প্রভাব ফেলবে না : সেনা কমান্ডার
Image

পাকিস্তানে সরকার পরিবর্তন এলওসি পরিস্থিতিতে প্রভাব ফেলবে না : সেনা কমান্ডার

শ্রীনগর, ১৩ এপ্রিল (হি.স.): পাকিস্তানে সরকার পরিবর্তন প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলওসি) পরিস্থিতিতে কোনও প্রভাব ফেলবে না। এমনটাই মনে করেন সেনাবাহিনীর শীর্ষ কমান্ডার। বুধবার সেনাবাহিনীর ১৬ কোরের জেনারেল অফিসার কমান্ডিং, লেফটেন্যান্ট জেনারেল মনজিন্দর সিং বলেছেন, “প্রতিবেশী দেশে সরকার পরিবর্তনে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর নিরাপত্তা পরিস্থিতিকে প্রভাবিত করবে না, কারণ অনুপ্রবেশ রুখতে বাহিনী সর্বদা সতর্ক রয়েছে।”

১৩ এপ্রিল দিনটি রাজৌরি দিবস হিসেবে পালিত হয়, এদিন রাজৌরি উৎসব উদযাপন করা হয়েছে। সেই অনুষ্ঠানের ফাঁকে সেনা কমান্ডার মনজিন্দর সিং বলেছেন, “আমাদের সেনাবাহিনী সর্বোচ্চ স্তরের সতর্কতা বজায় রাখছেন এবং কোনও অনুপ্রবেশের ঘটনা যাতে না ঘটে সেটা নিশ্চিত করাই আমাদের দায়িত্ব ও কর্তব্য।” প্রসঙ্গত, পাকিস্তানে আস্থাভোটে হেরে গিয়েছেন ইমরান খান। সে দেশের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন শেহবাজ শরিফ।

Releated Posts

ভারতের কণ্ঠস্বর আঞ্চলিক সীমা পেরিয়ে বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ: বেলজিয়ামের প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত শুধু বিশ্বের বৃহত্তম গণতন্ত্রই নয়, বিশ্বের দ্রুততম বর্ধনশীল বৃহৎ অর্থনীতিগুলির অন্যতম এবং প্রযুক্তি…

ByByNews Desk Sep 3, 2026

ভারতের কণ্ঠস্বর আঞ্চলিক সীমা পেরিয়ে বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ: বেলজিয়ামের প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত শুধু বিশ্বের বৃহত্তম গণতন্ত্রই নয়, বিশ্বের দ্রুততম বর্ধনশীল বৃহৎ অর্থনীতিগুলির অন্যতম এবং প্রযুক্তি…

ByByNews Desk Sep 3, 2026

বাংলাদেশে কারাগারে আরও এক আওয়ামী লীগ নেতার মৃত্যু, নির্যাতন ও চিকিৎসা না দেওয়ার অভিযোগ দলের

ঢাকা, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে আওয়ামী লীগ নেতাকর্মীদের হেফাজতে মৃত্যুর ঘটনা নিয়ে বিতর্কের মধ্যেই চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আরও…

ByByNews Desk Sep 3, 2026

বাংলাদেশভিত্তিক জঙ্গিগোষ্ঠীর সক্রিয়তায় ভারতে ‘স্পিলওভার’ আশঙ্কা, নজরদারিতে গোয়েন্দারা

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ থেকে পরিচালিত কয়েকটি জঙ্গিগোষ্ঠী ও তাদের শাখা সংগঠনের কার্যকলাপের ওপর কড়া নজর রাখছে…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top