News Flash

  • Home
  • দিনের খবর
  • এমএলসি নির্বাচনেও উত্তর প্রদেশে বিজেপির জয়জয়কার, ২৭ আসনে খাতা খুলল না সপা-র
Image

এমএলসি নির্বাচনেও উত্তর প্রদেশে বিজেপির জয়জয়কার, ২৭ আসনে খাতা খুলল না সপা-র

লখনউ, ১২ এপ্রিল (হি.স.): উত্তর প্রদেশে বিধান পরিষদের নির্বাচনেও বিজেপির জয়জয়কার। ২৭টি আসনে খাতাই খুলতে পারেনি অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি। বিধান পরিষদে (এমএলসি) বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইতিমধ্যেই ন’টি আসন জিতেছে বিজেপি। মঙ্গলবার সকাল থেকে উত্তর প্রদেশ বিধান পরিষদের ২৭টি আসনে ভোটগণনা শুরু হয়।

জৌনপুর থেকে জিতেছেন বিজেপির ব্রিজেশ সিং প্রিংশু, রায়বেরেলি থেকে বিজেপির দীনেশ প্রতাপ সিং এবং বাহরাইচ-শ্রাবস্তী থেকে ডক্টর প্রজ্ঞা ত্রিপাঠী জয়ী হয়েছেন। কারাবন্দী ব্রিজেশ সিংয়ের স্ত্রী নির্দল প্রার্থী অন্নপূর্ণা সিং বারাণসী আসন থেকে জিতেছেন। মহারাজগঞ্জে জিতেছেন বিজেপির সি পি চন্দ, হেরেছেন সমাজবাদী পার্টির রজনীশ যাদব। লখনউ-উন্নাও থেকে জিতেছেন বিজেপি প্রার্থী রামচন্দ্র প্রধান। ইতিমধ্যেই জয়ীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা ও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top