News Flash

  • Home
  • দিনের খবর
  • CBI: নীরবের সহযোগীকে দেশে ফেরাল সিবিআই, কায়রো থেকে আনা হয়েছে মুম্বইয়ে
Image

CBI: নীরবের সহযোগীকে দেশে ফেরাল সিবিআই, কায়রো থেকে আনা হয়েছে মুম্বইয়ে

মুম্বই, ১২ এপ্রিল (হি.স.): পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ঋণ খেলাপি মামলায় প্রধান অভিযুক্ত নীরব মোদীর ঘনিষ্ঠ সহযোগী সুভাষ পরবকে (সুভাষ শঙ্কর) দেশে ফিরিয়ে আনল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)। পিএনবি ঋণ খেলাপি মামলার এই গুরুত্বপূর্ণ ব্যক্তিকে মঙ্গলবার মিশরের কায়রো থেকে ফিরিয়ে আনা হয়েছে। গ্রেফতার করা হয়েছে কি-না সে বিষয়ে জানা যায়নি।

মিশরের কায়রো থেকে মুম্বইয়ে নিয়ে আসা হয়েছে ৪৯ বছর বয়সী সুভাষ শঙ্করকে। ২০১৮ সালে নীরব মোদীর মতই দেশ ছেড়ে পালিয়েছিল সুভাষ। সিবিআই জানতে পারে নীরবের এই সহযোগী কায়রো-তে রয়েছে, সেখান থেকেই তাকে মুম্বইয়ে নিয়ে আসা হয়েছে। নীরব মোদীর কোনও একটি কোম্পানিতে ডেপুটি জেনারেল ম্যানেজার হিসেবে কাজ করত সুভাষ।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top