News Flash

  • Home
  • দিনের খবর
  • Fire : অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ইংরেজবাজার পুরসভার বাজারে
Image

Fire : অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ইংরেজবাজার পুরসভার বাজারে

মালদা, ১০ এপ্রিল (হি. স.) : মালদার ইংরেজবাজার পুরসভার বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়াল এলাকায় । রবিবার সকাল ৯টা নাগাদ চিত্তরঞ্জন পুরবাজারের একটি প্রসাধনী সামগ্রীর দোকানে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। সেখান থেকে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয় লোকজন। খবর দেওয়া হয় দমকলে। এরপর দমকলের ২টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।

জানা গিয়েছে, ঘটনায় ওই দোকানের সমস্ত জিনিস পুড়ে ছাই হয়ে গিয়েছে। ওই দোকানের পাশে থাকে আরও ৩টি দোকানে আগুন ছড়িয়ে পড়েছে। ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। শট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে অনুমান দমকল কর্মীদের। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। গোটা বিষয়টি খতিয়ে দেখছে দমকল বিভাগ।

Releated Posts

কাশ্মীরের ঐতিহ্যবাহী ‘ভাঘু’ মাদুরের পুনর্জাগরণে কারিগরদের প্রশংসা প্রধানমন্ত্রীর, ‘ভোকাল ফর লোকাল’-এর বার্তা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কাশ্মীরের শতাব্দীপ্রাচীন ঐতিহ্যবাহী ও পরিবেশবান্ধব ‘ভাঘু’ মাদুর তৈরির শিল্পের পুনর্জাগরণের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jul 26, 2026

‘আমেরিকায় বসে কেউ জড়িত ছিল, বহু গোপন তথ্য সামনে আসবে’, বিরোধীদের নিশানা গিরিরাজ সিংয়ের

পাটনা, ২৬ জুলাই (আইএএনএস): বিদেশি অর্থায়নের মাধ্যমে দেশে অশান্তি তৈরির চেষ্টা হয়েছে বলে অভিযোগ করে বিরোধীদের বিরুদ্ধে তীব্র…

ByByNews Desk Jul 26, 2026

সাংবাদিক ও পরিবারের জন্য আগরতলা প্রেসক্লাব-আইএলএস হাসপাতালের যৌথ স্বাস্থ্য শিবির

আগরতলা, ২৫ জুলাই: সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে আগরতলা প্রেসক্লাব ও আইএলএস হাসপাতালের…

ByByNews Desk Jul 25, 2026

তৃণমূল নেতাদের আটক ঘিরে উত্তেজনা, স্কুটারে চড়ে প্রতিবাদস্থলে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ এবং বৈশ্বানর চট্টোপাধ্যায়কে পুলিশ আটক করেছে বলে খবর পাওয়ার…

ByBySandeep Biswas Jul 25, 2026
Scroll to Top