News Flash

Image

বিশালগড়ে গ্রেফতার বাইক চোর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ এপ্রিল৷৷ বিশালগড় এর দুর্গানগর এলাকা থেকে এক বাইক চোরকে আটক করেছে আগরতলা পূর্ব থানার পুলিশ৷ আটক বাইক চুরির নাম আক্তার খান৷ জানা যায় পূর্ব থানা এলাকা থেকে বাইক চুরির ঘটনায় সে জড়িত রয়েছে৷ সুনিদৃষ্ট খবরের ভিত্তিতে আগরতলা পূর্ব থানার পুলিশ বিশালগড় থানার দুর্গানগর এ স্থানীয় পুলিশের সহযোগিতা নিয়ে তাকে আটক করতে সক্ষম হয়৷ সেখান থেকে তাকে আটক করে পূর্ব থানায় নিয়ে আসা হয়েছে৷তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করেছে পূর্ব থানার পুলিশ৷ তাকে জিজ্ঞাসাবাদ করে বাইক চুরি চক্রের আরও তথ্য উদ্ধার করার চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ৷ উল্লেখ্য গত বেশ কিছুদিন ধরেই আগরতলা শহর ও শহরতলীর এলাকায় বাইক চুরির ঘটনা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে৷ পরপর এ ধরনের ঘটনাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে৷ পুলিশের বিরুদ্ধেও আঙুল তুলেছেন জনগণ৷ এদিকে পুলিশ প্রতিটি ঘটনার পর ওই অভিযুক্তদের আটক করতে এবং চুরি যাওয়া বাইক ও অন্যান্য জিনিসপত্র উদ্ধার করার জন্য প্রয়াস অব্যাহত রেখেছে৷ সেই প্রয়াসের সূফল মিলেছে গতকাল রাতে৷ বিশালগড় এর দুর্গানগর এলাকা থেকে আটক বাইক চোরকে জিজ্ঞাসাবাদ করে ইতিমধ্যেই বেশ কিছু তথ্য মিলেছে বলেও একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে৷

Releated Posts

একাধিক দাবিতে খোয়াইয়ে কংগ্রেসের ছয় ঘণ্টার গণ অবস্থান

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১১ সেপ্টেম্বর:  একাধিক দাবিকে সামনে রেখে খোয়াই জেলা যুব কংগ্রেস ও ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে…

ByByReshmi Debnath Sep 11, 2026

বিরোধী সদস্যের ওয়ার্ডে রেগার কাজ বন্ধের অভিযোগ, ছনতৈল পঞ্চায়েতে চাঞ্চল্য

কৈলাসহর, ১১ সেপ্টেম্বর: ‘সবকা সাথ, সবকা বিকাশ’-এর স্লোগান দিলেও বিরোধী দলের নির্বাচিত পঞ্চায়েত সদস্যের ওয়ার্ডের সাধারণ মানুষকে সরকারি…

ByByReshmi Debnath Sep 11, 2026

সরকারি টাকায় জন প্রতিনিধির বাড়ির সীমানায় গার্ড ওয়াল, ক্ষোভে স্থানীয়রা

আগরতলা, ১১ সেপ্টেম্বর: জনসাধারণের স্বার্থে কাজ করার বদলে একজন নির্বাচিত জনপ্রতিনিধিই সরকারি প্রকল্পের সুবিধা নিচ্ছেন—এমন অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 11, 2026

একই রাতে একই পাড়ার তিন বাড়িতে গরু চুরি, আতঙ্ক পশ্চিম কাঞ্চনমালায়

আগরতলা, ১১ সেপ্টেম্বর: একই রাতে একই পাড়ার তিনটি বাড়িতে গরু চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আমতলী থানার অন্তর্গত পশ্চিম…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top