নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ এপ্রিল৷৷ শনিবার সকালে খয়েরপুরে বাইকের ধাক্কায় এক ব্যাংক কর্মচারী আহত হয়েছেন৷ আহত ব্যাংক কর্মচারীর নাম বাদল চন্দ্র ভৌমিক৷ জানা যায় তিনি হেঁটে যাচ্ছিলেন৷ তখন ঐ একটি দ্রুতগামী বাইক এসে তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়৷ বাইকের ধাক্কা ছিটকে পরে তিনি গুরুতর ভাবে আহত হন৷ সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন এগিয়ে যান এবং দমকল বাহিনীকে খবর দেন৷ খবর পেয়ে দমকল বাহিনীর জওয়ানরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহত ব্যাঙ্ক কর্মী বাদল চন্দ্র ভৌমিককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়৷বর্তমানে তিনি জিবি হাসপাতালে চিকিৎসাধীন৷ এ ব্যাপারে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় জনমনে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ এলাকাবাসী জানিয়েছেন ট্রাফিক বিধি অমান্য করে বিশেষ করে বাইক চালকরা বেগতিক গতিতে চলাফেরা করে৷ সে কারণেই এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটে চলেছে বলেও তারা অভিযোগ করেন৷ খয়ের পুর এলাকায় ট্রাফিক পুলিশের তৎপরতা আরও বাড়ানোর জন্য দাবি উঠেছে৷

খয়েরপুরে বাইকের ধাক্কায় আহত ব্যাঙ্ক কর্মচারী
Tags:
Releated Posts
আমবাসার ওষুধের দোকানে ড্রাগ ইন্সপেক্টরের অভিযান, চারু মেডিকেল হলে মিলল না ফার্মাসিস্ট
আমবাসা, ১১ জুন: ওষুধ বিক্রিতে নিয়মকানুন মেনে চলা হচ্ছে কি না তা খতিয়ে দেখতে বৃহস্পতিবার আমবাসা শহরের বিভিন্ন…
খোয়াই আদালতের সমন অভিষেক, দোলা ও কুণাল ঘোষকে, ২২ জুন সশরীরে হাজিরার নির্দেশ
আগরতলা, ১১ জুন : ২০২১ সালের একটি মামলায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্যসভার…
স্বনির্ভর গোষ্ঠীর হাতে হাঁস-মুরগির বাচ্চা তুলে দিলেন রাজ্যপাল
আগরতলা, ১১ জুন : গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা এবং স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আয়মুখী কর্মকাণ্ডে উৎসাহিত করার লক্ষ্যে লোক…
গৃহবধূর উপর হামলা ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
আগরতলা, ১১ জুন: বাইখোড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করার পরও ন্যায়বিচার না পাওয়ার অভিযোগ তুলে সংবাদমাধ্যমের দ্বারস্থ হলেন…


















