নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ এপ্রিল৷৷ রাজধানী আগরতলা শহর ও শহরতলীর এলাকায় নেশাখোর ও নেশাখোরদের দৌরাত্ম্য ক্রমশ বেড়ে চলেছে৷ নেশার কবলে পড়ে হাবুডুবু খাচ্ছে ছাত্র যুব সমাজ৷ রাধানগর এলাকায় এক সুকলপড়ুয়া কিশোরকে নেশা সামগ্রীসহ আটক করেছেন স্থানীয় জনগণ৷ জানাযায় সন্দেহজনকভাবে ওই কিশোরকে আটক করে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে বেশকিছু ব্রাউন সুগার এর কৌটা মিলেছে৷ তাকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় ফোন করলেই নেশা সামগ্রী নাকি তার কাছে নেশা কাবারিয়া পৌঁছে দেয়৷ সে নিজেও নেশা করে বলে জানায়৷ আটক কিশোরের বাড়ি আড়ালিয়া এলাকায়৷ সে বয়েজ সুকলের ছাত্র বলে জানিয়েছে৷ আটক কিশোরকে আটক করে স্থানীয় জনগণ রামনগর আউটপোস্ট এর পুলিশকে খবর দেন৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে ওই কিশোরকে উদ্ধার করে আউট হোস্টেল নিয়ে যায়৷ সুকল পড়ুয়া ছাত্র নেশায় আচ্ছন্ন হয়ে পড়ার সংবাদ ছড়িয়ে পড়তেই রাধানগর সহ পার্শবর্তী এলাকাগুলিতে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়৷ এই ঘটনার মধ্য দিয়ে প্রমাণিত হচ্ছে আগরতলা শহর এলাকার সুকলছাত্ররা ও ভয়ঙ্কর নেশার কবলে হাবুডুবু খাচ্ছে৷ সরকার প্রশাসন এবং সচেতন নাগরিকরা নেশার বরুদ্ধে রুখে দাঁড়ানোর চেষ্টা করলেও পরিস্থিতি সামাল দেওয়া রীতিমতো কষ্টকর হয়ে উঠেছে৷ নেশা কারবারি এবং নেশাখোরদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷ এসব ক্ষেত্রে পুলিশকে আরো কঠোর মনোভাব গ্রহণ করার জন্য জনগণের তরফ থেকে দাবি জানানো হয়েছে৷

নেশা সামগ্রী সহ আটক সুকলছাত্র
Tags:
Releated Posts
মোহনপুরে যৌথ বাহিনীর অভিযানে ৪১ কেজি গাঁজা, পিস্তল ও কার্তুজ উদ্ধার; আটক এক
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজ্যে নেশা কারবার ও অবৈধ আগ্নেয়াস্ত্রের বিস্তার নিয়ে উদ্বেগের মধ্যেই বড়সড় সাফল্য পেল নিরাপত্তা…
অফিস লেন অপহরণ মামলায় মূল চক্র গ্রেফতার, মোট ধৃত ৫
আগরতলা, ১৩ জুন: রাজধানীর অফিস লেন এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর অপহরণ মামলায় মূল চক্রকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পশ্চিম…
গোমতী দুগ্ধ উৎপাদক সমবায়ের রক্তদান শিবিরে ৫০ জনের রক্তদান, অংশ নিলেন মেয়র দীপক মজুমদার
আগরতলা, ১৩ জুন: মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে আরও বেশি মানুষকে এই মহৎ উদ্যোগে…
(Updated) কৈলাসহর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু, ঊনকোটি জেলা হাসপাতালে ময়নাতদন্ত
কৈলাসহর, ১৩ জুন: ঊনকোটি জেলার জেলাসদর কৈলাসহরের ইরানি থানার অন্তর্গত লাটিয়াপুড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় ভারত-বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত এলাকায়…


















