News Flash

  • Home
  • খেলা
  • KKR: কলকাতা নাইট রাইডার্সের শিবিরে যোগ দিলেন অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ
Image

KKR: কলকাতা নাইট রাইডার্সের শিবিরে যোগ দিলেন অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ

কলকাতা, ৯ এপ্রিল (হি.স.) : আগামী ১৫ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে নামতে পারেন অস্ট্রেলিয়া সীমিত ওভারের ক্রিকেট দলের অধিনায়ক অ্যারন ফিঞ্চ। সে সঙ্গেই কেকেআরের ওপেনার সমস্যাও মিটে যেতে পারে। নাইট শিবিরে যোগ দিয়ে শনিবার পর্যন্ত কোয়রান্টিন পর্ব চলবে অ্যারন ফিঞ্চ-র। আগামীকাল রবিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচের আগে তাঁর কোয়রান্টিন শেষ হয়ে গেলেও বিনা প্রস্তুতিতে খেলানোর ঝুঁকি না-ও নেওয়া হতে পারে। তাই আগামী ১৫ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ফিঞ্চ ম্যাচে নামতে পারেন বলে জানা গিয়েছে।

নাইট শিবিরে মাঝের সারির ব্যাটারদের নিয়ে কোনও সমস্যা নেই। তাঁরা রান পাচ্ছেন বলেই উপরের সারির ব্যাটাররা ব্যর্থ হলেও জয় ছিনিয়ে নিচ্ছে কেকেআর। শেষ ম্যাচে ওপেনার বেঙ্কটেশ আয়ার রানে ফেরায় নাইট শিবিরে কিছুটা স্বস্তি ফিরেছে। কিন্তু অজিঙ্ক রাহানের ছন্দ নিয়ে প্রশ্ন থাকছেই। ফিঞ্চ খেলার জন্য তৈরি হয়ে গেলে রাহানের জায়গায় তাঁকে দিয়ে ওপেন করানো হতে পারে। উইকেটকিপার হিসেবে স্যাম বিলিংসের পরিবর্তে খেলাতে হবে শেল্ডন জ্যাকসনকে। আপাতত আগামীকাল দিল্লির বিরুদ্ধে সেরকম কোনও পরিবর্তন হওয়ার সম্ভবনা কম।

Releated Posts

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026

সিডব্লিউজি ২০২৬: গ্লাসগোতে প্রথম দিনেই লন বোলসে ভারতের অভিযান, রাতে উদ্বোধনী অনুষ্ঠান

গ্লাসগো, ২২ জুলাই (আইএএনএস): স্কটল্যান্ডের গ্লাসগোতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস ২০২৬। ৭৪টি দেশ ও অঞ্চলের প্রায়…

ByByNews Desk Jul 22, 2026
Scroll to Top