News Flash

Image

Arrested : বাইখোড়ায় গ্রেপ্তার গাঁজা ব্যবসায়ী

শান্তিরবাজার, ৮ এপ্রিল৷৷  লক্ষীছড়া এডিসি ভিলেজথেকে এক গাঁজা ব্যাবসায়ীকে আটক করলো বাইখোড়া থানার পুলিশ৷ ঘটনার বিবরনে জানাযায় গত ৪ ঠা এপ্রিল লক্ষীছড়া এডিসি ভিলেজ থেকে বিপুল পরিমানে গাঁজা সহ দুইজকে আটক করলো বাইখোড়া থানার পুলিশ৷  পরবর্তীসময় বাইখোড়া থানার নবনিযুক্ত ওসি সঞ্জয় দাস অভিযুক্ত দুইজনকে আদালতে পেশ করে তদন্তের জন্য তিন দিনের রিমান্ডে নিয়ে আসেন৷  রিমান্ডে এনে অভিযুক্ত অমর দাস ও দিলীপ শুক্লদাসকে জিজ্ঞাসাবাদে অপর একজনের নাম উঠে আসে৷

গাঁজা ব্যাসয়ীদের দুইজনের কথা অনুযায়ী বৃহস্পতিবার রাত্রিবেলায় লক্ষীছড়া এডিসি ভিলেজ থেকে সুমন দত্ত নামে এক ব্যক্তিকে আটক করলো বাইখোড়া থানার পুলিশ৷ গাঁজা পাচারের সঙ্গে এই অভিযুক্তকে শুক্রবার বিলোনিয়া জেলা ও দায়রা আদালতে প্রেরন করা হবে৷  এই অভিযান সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে জানান বাইখোড়া থানার ওসি সঞ্জয় দাস৷ সঞ্জয় দাস বাইখোড়া থানায় আসার পর এই প্রথম অভিযান৷  এই অভিযানে তিনি সাফল্য অর্জন করেছেন৷  সকলে আশাবাদী তিনি সকলের সাথে সুসম্পর্ক বজায় রেখে অপরাধ দমনে কাজক রে যাবেন৷  এখন দেখার বিষয় সঞ্জয় দাস লোকজনের আত্মবিশ্বাস বজায় রাখতে কতটুকু সক্ষম হন৷

Releated Posts

একাধিক দাবিতে খোয়াইয়ে কংগ্রেসের ছয় ঘণ্টার গণ অবস্থান

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১১ সেপ্টেম্বর:  একাধিক দাবিকে সামনে রেখে খোয়াই জেলা যুব কংগ্রেস ও ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে…

ByByReshmi Debnath Sep 11, 2026

বিরোধী সদস্যের ওয়ার্ডে রেগার কাজ বন্ধের অভিযোগ, ছনতৈল পঞ্চায়েতে চাঞ্চল্য

কৈলাসহর, ১১ সেপ্টেম্বর: ‘সবকা সাথ, সবকা বিকাশ’-এর স্লোগান দিলেও বিরোধী দলের নির্বাচিত পঞ্চায়েত সদস্যের ওয়ার্ডের সাধারণ মানুষকে সরকারি…

ByByReshmi Debnath Sep 11, 2026

সরকারি টাকায় জন প্রতিনিধির বাড়ির সীমানায় গার্ড ওয়াল, ক্ষোভে স্থানীয়রা

আগরতলা, ১১ সেপ্টেম্বর: জনসাধারণের স্বার্থে কাজ করার বদলে একজন নির্বাচিত জনপ্রতিনিধিই সরকারি প্রকল্পের সুবিধা নিচ্ছেন—এমন অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 11, 2026

একই রাতে একই পাড়ার তিন বাড়িতে গরু চুরি, আতঙ্ক পশ্চিম কাঞ্চনমালায়

আগরতলা, ১১ সেপ্টেম্বর: একই রাতে একই পাড়ার তিনটি বাড়িতে গরু চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আমতলী থানার অন্তর্গত পশ্চিম…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top