News Flash

  • Home
  • বিদেশ
  • Mumbai Attack : মুম্বই হামলার মূল চক্রী হাফিজ সইদের ৩১ বছরের জেল
Image

Mumbai Attack : মুম্বই হামলার মূল চক্রী হাফিজ সইদের ৩১ বছরের জেল

ইসলামাবাদ, ৮ এপ্রিল (হি.স.) : সন্ত্রাসমূলক কাজে আর্থিক সহায়তা প্রদানের অভিযোগে দোষী সাব্যস্ত হলেন হাফিজ সইদ। লস্কর-এ-তইবা প্রধানের ৩১ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে পাকিস্তানের একটি আদালত। শুক্রবার জানা গিয়েছে, লাহোরের একটি আদালত লস্কর প্রধানকে ৩ লক্ষ ৪০ হাজার টাকা আর্থিক জরিমানা করেছে। সেই সঙ্গে হাফিজ সইদের সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশও দিয়েছে আদালত।

২০০৮ সালের মুম্বই হামলার মাস্টারমাইন্ড ছিলেন হাফিজ সইদ। পাকিস্তানে বসেই তিনি মুম্বইতে ভয়ানক হামলার ছক কষেন। ১৪ বছর আগে সেই হামলায় প্রাণ হারান ১৬০ জন। ৭০ বছরের লস্কর প্রধান বর্তমানে লাহোরের কোত লখপত জেলে বন্দি। জঙ্গিদের আর্থিক মদত সংক্রান্ত আরও পাঁচটি মামলায় দোষী সাব্যস্ত হন তিনি। ৩৬ বছরের কারাদণ্ড হয় তাঁর। এবার ৩১ বছরের সাজা পেলেন তিনি। সব মিলিয়ে হাফিজ সইদের সাজা বেড়ে হল ৬৮ বছর। প্রসঙ্গত, মুম্বই হামলার পরই হাফিজ সইদকে ‘আন্তর্জাতিক সন্ত্রাসবাদী’ ঘোষণা করে রাষ্ট্রপুঞ্জ। লস্কর প্রধানের মাথার দাম ১০ মিলিয়ন ডলার ঘোষণা করে আমেরিকা। আন্তর্জাতিক চাপে ২০১৯ সালে শেষমেশ হাফিজ সইদকে গ্রেফতার করে পাক সরকার। পরের বছর হাফিজের দুই সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করা হয়।

Releated Posts

ভারতের কণ্ঠস্বর আঞ্চলিক সীমা পেরিয়ে বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ: বেলজিয়ামের প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত শুধু বিশ্বের বৃহত্তম গণতন্ত্রই নয়, বিশ্বের দ্রুততম বর্ধনশীল বৃহৎ অর্থনীতিগুলির অন্যতম এবং প্রযুক্তি…

ByByNews Desk Sep 3, 2026

ভারতের কণ্ঠস্বর আঞ্চলিক সীমা পেরিয়ে বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ: বেলজিয়ামের প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত শুধু বিশ্বের বৃহত্তম গণতন্ত্রই নয়, বিশ্বের দ্রুততম বর্ধনশীল বৃহৎ অর্থনীতিগুলির অন্যতম এবং প্রযুক্তি…

ByByNews Desk Sep 3, 2026

বাংলাদেশে কারাগারে আরও এক আওয়ামী লীগ নেতার মৃত্যু, নির্যাতন ও চিকিৎসা না দেওয়ার অভিযোগ দলের

ঢাকা, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে আওয়ামী লীগ নেতাকর্মীদের হেফাজতে মৃত্যুর ঘটনা নিয়ে বিতর্কের মধ্যেই চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আরও…

ByByNews Desk Sep 3, 2026

বাংলাদেশভিত্তিক জঙ্গিগোষ্ঠীর সক্রিয়তায় ভারতে ‘স্পিলওভার’ আশঙ্কা, নজরদারিতে গোয়েন্দারা

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ থেকে পরিচালিত কয়েকটি জঙ্গিগোষ্ঠী ও তাদের শাখা সংগঠনের কার্যকলাপের ওপর কড়া নজর রাখছে…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top