News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Tripura Police : আয়ের সাথে সঙ্গতিহীন সম্পত্তি মামলায় পবিত্র করের বিরুদ্ধে চার্জশিট জমা দিল ক্রাইম ব্রাঞ্চ
Image

Tripura Police : আয়ের সাথে সঙ্গতিহীন সম্পত্তি মামলায় পবিত্র করের বিরুদ্ধে চার্জশিট জমা দিল ক্রাইম ব্রাঞ্চ

আগরতলা, ৮ এপ্রিল (হি. স.) : আয়ের সাথে সঙ্গতিহীন সম্পত্তি মামলায় অভিযুক্ত প্রাক্তন বিধায়ক তথা সিপিএম নেতা পবিত্র করের বিরুদ্ধে ত্রিপুরা পুলিশের ক্রাইম ব্রাঞ্চ চার্জশিট জমা দিয়েছে। ইতিপূর্বে তাঁকে একাধিকবার জেরা করা হয়েছে। এখন পুলিশ তাঁকে যেকোন দিন গ্রেফতার করতে পারে বলে সূত্রের খবরে জানা গেছে।

বাম জমানায় সিপিএম নেতারা প্রচুর অর্থের মালিক হয়েছেন। বিত্ত, বৈভবে তাঁরা অসম্ভব অহংকারীও হয়ে উঠেছিলেন। ফলে, ত্রিপুরায় বামফ্রন্ট সরকারের পতন হবে না, তাঁদের বদ্ধমুল ধারণা ছিল। কিন্তু, সরকার পরিবর্তন হওয়ার পর দুর্নীতিবাজদের খুঁজে বের করার কাজ শুরু হয়েছে।

সিপিএম নেতা পবিত্র করের বিরুদ্ধে আয়ের সাথে সঙ্গতিহীন সম্পত্তি মামলা রুজু হওয়ার পর থেকে তিনি নিজেকে রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার বলে দাবি করে আসছেন। ক্রাইম ব্রাঞ্চের সাথে তাঁর বিরুদ্ধে ভিজিল্যান্স তদন্তও চলছে। ইতিপূর্বে একাধিকবার ক্রাইম ব্রাঞ্চ তাঁকে জেরা করেছে।এখন তাঁর বিরুদ্ধে ক্রাইম ব্রাঞ্চ চার্জশিট জমা দিয়েছে। ফলে, খুব শীঘ্রই তিনি গ্রেফতার হতে পারেন, এমনটা মনে করা হচ্ছে।

Releated Posts

রাজ্যে অয়েল পাম চাষ পৌঁছাল ৩,৫০০ হেক্টরের বেশি এলাকায়: মন্ত্রী রতন লাল নাথ

আগরতলা: ত্রিপুরায় ভোজ্য তেল উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্যকে সামনে রেখে রাজ্য সরকার অয়েল পামচাষ সম্প্রসারণে একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ…

ByByReshmi Debnath Jun 13, 2026

ভাইরাল ভিডিও বিতর্কে বিজেপি নেতার বিরুদ্ধে কড়া সাংগঠনিক ব্যবস্থা, দল থেকে বহিষ্কার স্বপন রায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: অবশেষে প্রতাপগড়ের বুথ সভাপতি স্বপন রায়ের বিরুদ্ধে ব্যবস্থা নিল দল। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া…

ByByReshmi Debnath Jun 13, 2026

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারত বিশ্বের অন্যতম প্রধান স্টার্ট আপ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত বিশ্বের অন্যতম প্রধান স্টার্ট আপ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

মাটি ধসে দুই যুবকের মৃত্যু: শোকসন্তপ্ত পরিবারকে ৪ লক্ষ টাকা করে সহায়তা, হাসপাতালে মন্ত্রীর সমবেদনা

আগরতলা, ১৩ জুন:  তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট মুসলিম বস্তি এলাকায় মাটি ধসের ঘটনায় দুই যুবকের মর্মান্তিক মৃত্যুর পর শোকের…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top