News Flash

  • Home
  • প্রধান খবর
  • ইউক্রেন যুদ্ধের আবহে আমেরিকা যাচ্ছেন জয়শংকর ও রাজনাথ, তুঙ্গে জল্পনা
Image

ইউক্রেন যুদ্ধের আবহে আমেরিকা যাচ্ছেন জয়শংকর ও রাজনাথ, তুঙ্গে জল্পনা

নয়াদিল্লি, ৮ এপ্রিল (হি.স.) : রাশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ক নিয়ে বারবার সুর চড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষিতে ভারতের অবস্থান বদলাতেও চাপ এসেছে মার্কিন মুলুক থেকে। সম্প্রতি ভারতে এসে মার্কিন প্রতিনিধি রীতিমতো হুমকি দিয়ে বলেছিলেন, ভারত যদি রাশিয়ার সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক বাড়ায়, তাহলে সেটা মোটেই ভাল চোখে দেখবে না তারা। এহেন পরিস্থিতিতেই আমেরিকা সফরে যাচ্ছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। আগামী ১১ এপ্রিল ওয়াশিংটনে তাঁরা বৈঠক করবেন মার্কিন বিদেশ সচিব অ্যান্টণি ব্লিঙ্কেন এবং প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিনের সঙ্গে। ২০২০ সালের পরে ভারতের সঙ্গে আমেরিকার মন্ত্রী পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক হয়নি।

ভারতীয় বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী জানিয়েছেন, “এই বৈঠকের মাধ্যমে দুই দেশের সম্পর্ক নিয়েই আলোচনা করা হবে। ভারত এবং আমেরিকার দ্বিপাক্ষিক বিদেশনীতি, প্রতিরক্ষা এবং নিরাপত্তা ব্যবস্থার পর্যালোচনা করবেন দুই দেশের প্রতিনিধিরা।” সূত্রের খবর, আলোচনায় উঠতে পারে ইউক্রেন প্রসঙ্গও। যুদ্ধের প্রেক্ষিতে যেভাবে স্থানীয় এবং আন্তর্জাতিক পরিস্থিতি পালটে গিয়েছে, সেই বিষয়ে কথা হতে পারে দুপক্ষের মধ্যে। কিভাবে পরিবর্তিত পরিস্থিতি সামলানো যাবে তাও আলোচনার বিষয় হতে পারে বলে মনে করা হচ্ছে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার রাষ্ট্রসংঘের মানবাধিকার পরিষদে রাশিয়াকে সাসপেন্ড করার প্রস্তাবে ভোট দেয়নি ভারত। রাশিয়াকে শেষ পর্যন্ত সাসপেন্ড করা হয় মানবাধিকার পরিষদ থেকে। ভারতের নিরপেক্ষ অবস্থান এক্ষেত্রে রাশিয়ার বিরুদ্ধে গিয়েছে বলে মত বিশেষজ্ঞদের। আমেরিকা সফরের আগে এই অবস্থান রাশিয়া এবং আমেরিকা দুই দেশের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাব ফেলতে পারে।

Releated Posts

ভারত-মার্কিন বাণিজ্য আলোচনা ‘প্ল্যাটো’তে পৌঁছেছে, বাণিজ্য ভারসাম্য ভারতের পক্ষে: নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ৫ অক্টোবর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা এখনও চলছে, তবে তা সম্ভবত এমন…

ByByNews Desk Oct 5, 2026

উন্নয়নশীল দেশের কৃষকদের ক্ষমতায়নে বড় ভূমিকা নিতে পারে ‘ছোট এআই’: বিশ্বব্যাংক প্রধান অজয় বাঙ্গা

ওয়াশিংটন, ৫ অক্টোবর (আইএএনএস): কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ভারত-সহ উন্নয়নশীল দেশগুলির কৃষক ও অন্যান্য কর্মজীবী মানুষের জীবন বদলে…

ByByNews Desk Oct 5, 2026

 ‘বিকশিত ভারত’ গড়ার লক্ষ্যে জিএসটি সংস্কারের পরবর্তী পর্যায়, সরল হবে কর ব্যবস্থা: নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ৫ অক্টোবর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘বিকশিত ভারত’ গড়ার লক্ষ্যে পণ্য ও পরিষেবা কর বা জিএসটি ব্যবস্থায়…

ByByNews Desk Oct 5, 2026

উদীয়মান ও মধ্যম শক্তির দেশগুলির সহযোগিতার জন্য বিশাল সম্ভাবনা রয়েছে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ৪ অক্টোবর (আইএএনএস): বর্তমান বিশ্বে উদীয়মান ও মধ্যম শক্তির দেশগুলির মধ্যে সহযোগিতার জন্য একটি বিশাল কর্মসূচি রয়েছে…

ByByNews Desk Oct 4, 2026
Scroll to Top